Saturday, May 9, 2026

ব্রেবোর্ন রোডে জলের পাইপ ফেটে রাস্তায় ধস, কোন পথে যান চলাচল ?

Date:

Share post:

শনিবার সকালে বড়বাজারে নেতাজি সুভাষ রোডের (Netaji Subhas Road)রাস্তায় হঠাৎ ধস(landslide)নামে। জানা গেছে মাটির তলায় জলের পাইপ ফেটে গিয়ে এই বিপত্তি ঘটেছে। কলকাতা কর্পোরেশনের(KMC) কর্মীরা পাইপ সারাইয়ের কাজ শুরু করে দিয়েছে। এই ধসের ফলে হাওড়া-বিবাদী বাগের রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। যত বেলা বাড়বে ততই যানজটও বাড়বে বলে মনে করা হচ্ছে।

হাওড়া থেকে ডালহৌসির দিকে ব্রেবোর্ন ব্রিজ ধরে যাওয়া যেতে পারে। তবে ব্রেবোর্ন ব্রিজের নিচ থেকে বড়বাজারের যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। সেখান থেকে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিস। যুদ্ধকালীন তৎপরতায় পাইপ সারাইয়ের কাজ চালু হয়ে গেছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।



Related articles

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জের, রবীন্দ্রজয়ন্তীর সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস!

পঁচিশে বৈশাখের সকালে সূর্যের দাপট থাকলেও দুপুর গড়াতেই জেলায় জেলায় আকাশের মুখ ভার। শনিবার সন্ধ্যায় কলকাতাসহ পার্শ্ববর্তী জেলার...

শুভেন্দুর পরেই শপথ দিলীপের! মন্ত্রিসভার ‘সেকেন্ড ম্যান’ কে- বুঝিয়ে দিল গেরুয়া শিবির!

রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শনিবার, ব্রিগেডের মঞ্চে তাঁর...

শপথে বিজেপির চাঁদের হাট: মন্ত্রী হচ্ছেন শুভেন্দুসহ ৬

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা আগে হয়ে গিয়েছিল। রবীন্দ্রজয়ন্তীর সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী...

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...