Tuesday, May 19, 2026

ধ্বংসস্তূপ থেকে এখনো বেরোচ্ছে পোড়া দেহের অংশ, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

Date:

Share post:

পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ভস্মীভূত বহুতল থেকে এখনও পোড়া দেহের গন্ধ বেরোচ্ছে । ধ্বংসস্তূপ সরালে এদিক-ওদিক থেকে পোড়াদেহের অংশ বেরিয়ে আসছে। তার ফলে মৃতের সংখ্যা ২৭ থেকে আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ২৫ জন মহিলা এবং ৫ জন পুরুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। ভস্মীভূত ওই বাড়িতে অগ্নিকাণ্ডের সময় প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও ৪০ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। উদ্ধার করা হয়েছে ৬০ থেকে ৭০ জনকে। এদিকে ঘটনাস্থলে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। দমকল ও উদ্ধারকারী বাহিনীকে দ্রুত ধ্বংসস্তূপ সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

শুক্রবার রাত থেকেই ভষ্মীভূত বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। বাড়ি এখন পুরোটাই প্রশাসনের দখলে। সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট ২৮ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। পরিবারের তরফ থেকে এদের নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ধ্বংসস্তূপের ভেতরে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দমকল ও এনডিআরএফ।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...