Friday, May 15, 2026

সিবিআই তদন্তে ক্ষোভ! সিজিও কমপ্লেক্সে অনশন-অবস্থানে মৃত বিজেপি কর্মী অভিজিতের দাদা

Date:

Share post:

আদালতে সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরাই। কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া নিয়েই ক্ষোভ বেলেঘাটার মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) দাদা বিশ্বজিতের। শনিবার, সিজিও (CGO) কমপ্লেক্সের সামনে রীতিমতো প্ল্যাকার্ড হাতে অনশনে বসেন তিনি। পরে অবশ্য তাঁকে ও তাঁর সঙ্গীকে আটক করা হয়।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। তদন্ত রাজ্যের থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়া দাবি নিয়ে আদালতে সরব হন অভিজিতের দাদা বিশ্বজিৎ (Biswajit)। আদালত তদন্তভার দেয় সিবিআইকে। বছর ঘুরে গেলেও এখন তদন্ত তেমন কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ সরকার পরিবারের। এদিন, হাতে প্ল্যাকর্ড নিয়ে সিজিও কমপ্লেক্সে অনশনে বসেন মৃতের দাদা বিশ্বজিৎ সরকার। তাতে লেখা বিচার চাই। সঙ্গে ছিলেন বিশ্বজিতের এক বন্ধু। পরে তাঁদের আটক করে পুলিশ। সিবিআই সূত্রে খবর, তদন্তভার নেওয়ার পর থেকে একাধিকবার অভিজিতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত চলছে। তাও কেন ক্ষোভ তাদের জানা নেই।




Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...