Monday, April 6, 2026

রোজ ভোরে উধাও কয়েক লক্ষ টাকার পাইপ ! পুরকর্মীর তৎপরতায় ধৃত পাঁচ

Date:

Share post:

কয়েক দিন ধরে চুরি(Stealing) হচ্ছিল রাস্তার ধারে পড়ে থাকা জলের পাইপ(Pipe)। আজ আবার পাইপ চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে গেল পাঁচজন।

জল প্রকল্পের(Water Project) কয়েক লক্ষ টাকার পাইপ চুরির ঘটনায় চাঞ্চল্য কোন্নগর জোড়াপুকুর এলাকায়।এদিন সাত সকালেই চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে পাঁচ চোর, আটক করা হয় পাইপ বোঝাই লড়ি। ঘটনাস্থলে উপস্থিত এসিপি আলি রাজা সহ কোন্নগর ফাঁড়ির পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, কোন্নগর শহরজুড়ে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে বেশ কিছুদিন ধরে। যার ফলে ২৫ লক্ষ টাকার বেশি জলের পাইপ রাখা ছিল জোড়াপুকুর এলাকায়। সেখান থেকেই গত কয়েকদিন ধরে এই পাইপগুলো ভোরবেলায় চুরি হয়ে যাচ্ছিল। শহরের মধ্যে লরি করে পাইপ তোলা হচ্ছে দেখে অনেকেই ভেবেছিলেন হয়ত পুরসভার ঠিকাদারই এই কাজ করছে।কিন্তু বিষয়টি পুরসভার কানে যেতেই বোঝা যায় আসল ঘটনা।

আজ একটি লরিতে পাইপ তুলতে দেখে পুরসভার এক কর্মীর সন্দেহ  হওয়ায় গাড়িটিকে তিনি তৎক্ষণাৎ গাড়িটিকে আটক করেন। তখন পৌরসভার বাকী কর্মীরা গিয়ে হাতে নাতে ধরে ফেলে পাঁচজনকে।

ওই এলাকাতেই প্রাতঃভ্রমণ করেন চন্দননগর পুলিশের এসিপি আলি রাজা।তিনি ঘটনাস্থলে পৌঁছে কোন্নগর ফাঁড়ির পুলিশকে ডাকেন।চুরির পাইপ কোথায় বিক্রি হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান,পানীয় জলের লাইনের জন্য পুরসভার নিজস্ব ফান্ড থেকে পাইপ কেনা হয়েছিল।সেগুলোই চুরি হয়ে যাচ্ছিল।আজ গাড়ির চালক সহ পাঁচজনকে ধরা হয়।

আরও পড়ুন:আচমকা দুর্গা পিটুরি লেনের ৩টি বাড়ি ভাঙার সিদ্ধান্ত KMRCL-এর, মাথায় হাত বাসিন্দাদের

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...