Monday, May 4, 2026

আমিই খুন করেছি, যা সাজা হয় হবে: ছাত্রীর খুন আদালতে কবুল সুশান্তর

Date:

Share post:

“খুন করেছি, যা সাজা হয় হবে”- বহরমপুরে ছাত্রী খুনে আদালতে কবুল ধৃত সুশান্ত চৌধুরীর (Sushanta Chowdhury)। তবে, এর কারণ হিসেবে সে দায়ী করেছে মৃত সুতপা চৌধুরীর (Sutapa Chowdhury) বাবা-মাকে। তাঁরাই নাকি সুশান্তকে মানসিক নির্যাতন করেন।

২ মে বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে এক মেসের সামনে বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয় তরুণীর প্রাক্তন প্রেমিক সুশান্তকে। পুলিশ (Police) সূত্রে খবর, জেরাতেও খুনের কথা স্বীকার করে অভিযুক্ত। শনিবার, তাকে সুশান্তকে বহরমপুর সিজেএম আদালতে তোলা হলে সে বলে, “সুতপার মা-বাবা দিনের পর দিন মানসিক অত্যাচার করত। তাই ওকে খুন করেছি। এর জন্য যা শাস্তি হয় তা মাথা পেতে নেব।“ তাকে ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ১৬ মে ফের সুশান্তকে আদালতে তোলা হবে।

আরও পড়ুন- শিল্পপতি গৌতম আদানিকে রাজ্যসভার প্রার্থী করতে ইচ্ছুক অন্ধ্রের মুখ্যমন্ত্রী

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
94 এগিয়ে
বিজেপি
192 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে