Friday, May 15, 2026

রূপায়িত হল ‘জল স্বপ্ন,’ গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহের শীর্ষে রাজ্য 

Date:

Share post:

গ্রামীণ(Villages)এলাকায় বাড়ি বাড়ি(Houses)জল সরবরাহ প্রকল্প(Water Supply Project)’জল স্বপ্ন’ রুপায়নে সাফল্যের মুখ দেখল রাজ্য। নয়া পালক জুড়ল বাংলার মুকুটে। কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই প্রকল্পে গোটা দেশের গ্রামীন এলাকায় যে পানীয় জলের(Drinking water) সংযোগ দেওয়া হচ্ছে তাতে সবচেয়ে বেশি পরিস্রুত জল সরবরাহ করেছে পশ্চিমবঙ্গ ।

মন্ত্রকের বিধি অনুযায়ী যে রাজ্যে রয়েছে জল পরীক্ষার সবচেয়ে বেশি ন্যাশনাল আক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরি (এনএবি এল) সেই রাজ্যের পানীয় জল সবচেয়ে বেশি পরিস্রুত বলে ধরা হয়। সেই নিরিখে দেশের মধ্যে সবচেয়ে বেশি ১১১ টি এনএবিএল সম্বলিত রাজ্য হল পশ্চিমবঙ্গ।এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ। পরিস্রুত পানীয় জল সরবরাহর ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বিজেপি শাসিত গুজরাত, উত্তরপ্রদেশ, হরিয়ানা ,কর্ণাটক, অসম,হিমাচলপ্রদেশের মতো রাজ্যগুলি অনেক পিছিয়ে রয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের এই সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানিয়েছেন তিনি বিভাগীয় মন্ত্রি আধিকারিকদের। মুখ্যমন্ত্রীর বক্তব্য কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও পরিস্রুত জলসরবরাহর ক্ষেত্রে বাংলা বদ্ধপরিকর, মন্ত্রকের পরিসংখ্যান তা প্রমাণ করেছে।



Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...