Wednesday, May 20, 2026

অফলাইনে পরীক্ষা রবীন্দ্রভারতীতে, অন্য ২ বিশ্ববিদ্যালয়ে অনলাইনেই

Date:

Share post:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে (Rabindra Bharati) স্নাতক ও স্নাতকোত্তরের সব পরীক্ষাই হবে অফলাইনে (Offline)। জানিয়েছেন উপাচার্য। তবে, কল্যাণী ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অনলাইনেই (Online)।

করোনাকালে গত দুবছর ধরে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। পঠনপাঠন বজায় ছিল অনলাইনে। বড় পরীক্ষাও হয়েছে অনলাইনে। দীর্ঘদিন অনলাইনে লেখাপড়ার পরে সেইভাবেই পরীক্ষার দাবি জানান পড়ুয়ারা। এই পরিস্থিতিতে স্নাতক-স্নাতকোত্তরের পরীক্ষা কীভাবে নেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে সিদ্ধান্ত নিতে বলেছিল উচ্চশিক্ষা দফতর। এরপরই কল্যাণী ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব পরীক্ষা অনলাইনে নেওয়ার কথা জানালেও, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানান, তাঁদের বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা হবে অফলাইনেই।

যদিও অনলাইনে পরীক্ষার দাবি তুলেছিলেন পরীক্ষার্থীদের একাংশ। তৃণমূল ছাত্র পরিষদের তরফেও বিষয়টি খতিয়ে দেখার আবেদন জমা পড়েছিল বিকাশ ভবনে। তবে, স্রোতের বিপরীতে হেঁটে সিদ্ধান্ত নিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

 

Related articles

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...