Sunday, June 14, 2026

ডোমজুড়-কাণ্ডে নয়া মোড়: খুনের সুপারি দিয়েছিলেন ছেলের প্রেমিকা!

Date:

Share post:

ডোমজুড়ে (Domjur) হত্যাকাণ্ডে নয়া মোড়। খুনের জন্য সুপারি দিয়েছিলেন এক মহিলা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। অভিযোগ, নিহতের ছোট ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ওই মহিলার। সম্পর্কে টানাপোড়েনের জেরেই ঘটনা বলে পুলিশ সূত্রে খবর।

রবিবার সকালে বাজারে যাওয়ার সময় বাড়ির কাছেই খুন হন তাপস গলুই (Taposh Golui) নামে জেলফেরত এক দুষ্কৃতী। গুলি চালিয়ে খুন করা হয় তাঁকে। এই ঘটনার ৪ ঘণ্টার মধ্যেই পিকু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে ডোমজুড়ের সলপের বাসিন্দা এক মহিলার হদিশ মেলে। রাতেই গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:পবিত্র বুদ্ধপূর্ণিমায় একদিনের নেপাল সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পুলিশ সূত্রে খবর, নিহতের ছোট ছেলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই মহিলার। তবে সেটা ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন তিনি। কিন্তু অভিযোগ মহিলার আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করতেন তাপসের ছেলে। বিষয়টি তাপসকে জানালেও, তিনি ছেলের পক্ষ নেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এরপর তাপসকে খুনের জন্য কয়েকজন দুষ্কৃতীকে সুপারি দেন মহিলা। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। মহিলার স্বামীরও দাবি তাঁর স্ত্রী নির্দোষ। তাপসের ছেলে প্রদীপই তাঁকে উত্যক্ত করতেন। ঘটনার আর কে কে জড়িত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।




Related articles

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...