Sunday, June 14, 2026

মৃত ছেলের দেহ আগলে বসে বৃদ্ধা মা, তদন্তে পুলিশ

Date:

Share post:

একই ঘটনা বার বার ,একই কান্ড বিভিন্ন জায়গায়, আবার  মৃত ছেলের দেহ আগলে বসে রইলেন মা। রবিনসন স্ট্রিটের(Robinson Street)ছায়াই সর্বত্র।সোমবার সকালে পুলিশ উদ্ধার করল সেই  যুবকের দেহ । ঘটনাটি ঘটেছে দুর্গাপুর(Durgapur)এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি রোডের দুর্গাপুর ইস্পাত কারখানার ৩১/১৬ নম্বর আবাসনে থাকতেন সুশীল জানা এবং তাঁর বৃদ্ধা মা। সুশীল জানার এক দাদা রয়েছেন যাঁর নাম সুনীল। তিনিও থাকতেন পরিবার নিয়ে ওই বাড়িতেই। স্থানীয় সুত্রের  জানা গিয়েছে,গত ৪ দিন ধরে বেশ অসুস্থ ছিলেন সুশীল বাবু।

আরও পড়ুন:স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা জনির, সমর্থনে বিতর্কিত মন্তব্য ক্রিসের 

সুশীল জানার ভাইজির বক্তব্য অনুযায়ী তাঁর কাকাকে তিনদিন আগে শেষ দেখা গিয়েছিল। মানসিক ভারসাম্যহীন সুশীল সম্প্রতি একটি দোকানে কাজ শুরু করেছিলেন। এদিন সকালে সুশীল বাবুর মা তাঁর মায়ের কাছে কাকার চিকিৎসার জন্য টাকা চাইতে আসেন। সেই সময় হঠাত দুর্গন্ধ বেরয়। কৌতুহলবশত উঁকি দিতেই দেখেন খাটে কাকার পচা গলা দেহ পড়ে রয়েছে। ঠাকুমা এতদিন সেই দেহ আগলে রেখেছিল।

এরপরই বিষয়টি ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ এবং ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লবরঞ্জন নাগ। জানা গিয়েছে, পুলিশ দেহটি বের করার সময় বৃদ্ধা বারবার তাঁর ছেলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার আবেদন করেন। তার কথায় যথেষ্ট অসংগতি ছিল বলেই খবর। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতের মায়েরও মানসিক সমস্যা রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল যুবকের, তা খতিয়ে দেখা হবে বলেও খবর।




Related articles

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...