Saturday, May 16, 2026

CBI দফতরের সামনে ধর্ণা দেবো, শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ হবে তো? কেন এমন বললেন কুণাল

Date:

Share post:

“ভোট পরবর্তী হিংসা” মামলায় কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুতে এবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI. গোটা বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কুণালের যুক্তি, এতদিন ডাকা হয়নি। কিন্তু যখনই অভিজিতের দাদা সিজিও কমপ্লেক্সের সামনে একটি মামলা চলাকালীন ও বিচারাধীন থাকা সত্ত্বেও CBI-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ধর্নায় বসে, আর ঠিক তার পরই যদি তাতে প্রভাবিত হয়ে CBI পদক্ষেপ করে, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে কোনও মৃত্যুই দুঃখজনক। কিন্তু অভিজিৎ সরকারের অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

এরপর নিজের মতো যুক্তি দিয়ে কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারীরকে কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে। সেই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। ওই মামলায় FIR-এ নাম রয়েছে শুভেন্দুর। কিন্তু কোনও তৎপরতা দেখাচ্ছে না CBI. এরপরই কুণালের সংযোজন, “আমিও ভাবছি FIR-এ নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে কেন তলব করা হচ্ছে না? কেন গ্রেফতার করা হচ্ছে না? আমিও তো শুভেন্দুকে গ্রেফতারের দাবিকে সামনে রেখে CBI দফতরের সামনে প্ল্যাকার্ড হাতে ধর্ণা দিতে পারি। তাহলে কি CBI শুভেন্দুকে ডাকবে? এই প্রশ্নও তোলেন কুণাল ঘোষ।

উল্লেখ্য, গতবছর বিধানসভা ভোটের পর কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের উপর হামলা হয়। ওইদিনই তাঁর মৃত্যু হয়। সেই মামলায় CBI তদন্ত সঠিক পথে এগোচ্ছে না বলে অভিযোগ করেন নিহত অভিজিতের দাদা বিশ্বজিত। এননকি, ঘটনায় প্রত্যক্ষ মদত থাকা বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি তুলে সল্টলেক সিজিও কমপ্লেক্সে CBI দফতরের সামনে ধর্ণায় বসেছিলেন বিশ্বজিৎ দাস। ঠিক তার পরই পরেশ পালকে CBI তলব, রাজনৈতিক অভিসন্ধি বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- বুস্টার ডোজের চেয়ে ওমিক্রনের সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম, দাবি গবেষণায়

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...