Saturday, May 16, 2026

বধিরদের অলিম্পিকে ভারতের জয়জয়কার, ব্যাডমিন্টনে সোনা জিতে ইতিহাস শ্রেয়া শ্রিংলার

Date:

Share post:

প্রথমবার টমাস কাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্তরা। এবার বধিরদের অলিম্পিকেও ব্যাডমিন্টন থেকে সোনা জিতে দেশকে গর্বিত করলেন শ্রেয়া সিংলা। ১৭ বছরের শ্রেয়া পাঞ্জাবের প্রথম খেলোয়াড় হিসেবে এই নজির গড়েছেন। প্রসঙ্গত, ব্যাডমিন্টনের দলগত বিভাগে জাপানকে হারিয়ে সোনা জিতেছে ভারত। সেই দলের অন্যতম সদস্য ছিলেন শ্রেয়া। সোনা জয়ের পর তাঁর প্রতিক্রিয়া, ‘‘এটা আমার প্রথম অলিম্পিক (বধিরদের)। সাফল্য পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলাম। অনেক কঠিন সমস্যার সম্মুখীন হলেও, হাল ছাড়িনি। সেই সময় বাবা-মা পাশে ছিলেন। এই সাফল্যের জন্য ওঁদের এবং কোচকে ধন্যবাদ জানাতে চাই।’’

আরও পড়ুন- এই সাফল্য ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে, লক্ষ্যদের সাফল্যে গর্বিত প্রকাশ

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...