Saturday, May 16, 2026

আন্দামানে বর্ষা , বঙ্গে কবে থেকে বৃষ্টি?

Date:

Share post:

হুড়মুড়িয়ে আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা । বঙ্গে না-এলেও আপাতত বাংলায় নির্দিষ্ট সময়ের আগেই বৃষ্টিপাত শুরু হবে মনে করছেন আবহবিদেরা। তাতে গ্রীষ্মের শেষ লগ্নে দহনের দাপট থেকে খানিকটা হলেও মুক্তি পাবে বঙ্গবাসী।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন দুয়েক উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী দিন দুয়েক গাঙ্গেয় বঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর। বৃষ্টি হবে উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদহেও।

সদ্য বিদায় নেওয়া ঘূর্ণিঝড় ‘অশনি’র রেশ ধরেই বঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। তার ফলেই আকাশ মেঘলা থাকছে এবং সন্ধ্যার পরে ঝড়বৃষ্টি হচ্ছে।
মৌসম ভবন সোমবার জানিয়েছে, সময়ের আগেই হাজির হয়ে বর্ষা এ দিন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বেশির ভাগ এলাকাতেই ছড়িয়ে পড়েছে। আগামী কয়েক দিনে বঙ্গোপসাগরের আরও কিছু এলাকা মৌসুমি বায়ুর আওতায় চলে আসবে। তবে বর্ষার এই শাখা মূল ভারতীয় ভূখণ্ডে সরাসরি ঢোকে না। তার ফলে বর্ষা আপাতত বঙ্গে আসছে না। বর্ষার যে-শাখাটি বাংলায় আসে, তা এ দেশে ঢোকে কেরল দিয়ে। নির্ঘণ্ট অনুযায়ী কেরলে বর্ষা ঢোকার কথা ১ জুন। তবে মৌসম ভবনের খবর, কেরলে এ বার বর্ষা ঢুকতে পারে ২৭ মে নাগাদ।বঙ্গে বর্ষা পৌঁছনোর স্বাভাবিক তারিখ ১০ জুন।

Related articles

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...