Saturday, June 20, 2026

ফ্রান্সের নয়া প্রধানমন্ত্রীর পদে বসলেন এলিজাবেথ বোর্ন

Date:

Share post:

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর পদে বসলেন এলিজাবেথ বোর্ন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁকে দেশের নয়া প্রধানমন্ত্রী বলে ঘোষণা করেন। এদিনই ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স পদত্যাগ করেন। এরপরেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্যাবিনেটের শ্রমমন্ত্রী এলিজাবেথ বোর্নকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে করেন।

আরও পড়ুন:সবুজসাথী প্রকল্পের দৌলতে ফের শীর্ষে বাংলা, অনেক পিছিয়ে মোদি রাজ্য


বোর্ন দেশের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। এর আগে প্রথম মহিলা প্রধানমন্ত্রী এডিথ ক্রেসন ১৯৯১ থেকে ১৯৯২ পর্যন্ত দায়িত্ব সামলেছেন।




জুনে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর মধ্যপন্থী দল এবং তাঁর জোট সঙ্গীরা যাতে ভালো করতে পারে তা নিশ্চিত করাই ফ্রান্সের নয়া প্রধানমন্ত্রীর লক্ষ্য।  কোন দল ন্যাশনাল অ্যাসেম্বলিতে সবচেয়ে বেশি আসন পাবে তা এই ভোটের ফলাফল থেকেই উঠে আসবে। ম্যাক্রোঁ প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে ফ্রান্সে জীবনযাত্রার ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কাজেও সাহায্য করবেন প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন।

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...