Tuesday, June 23, 2026

সুপ্রিম কোর্টে অভিষেক-রুজিরার বিরাট জয়, জিজ্ঞাসাবাদ কলকাতাতেই করতে হবে

Date:

Share post:

সুপ্রিম কোর্টে জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিল তদন্তকারী এজেন্সি ইডিকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে।

আরও পড়ুন:সবুজসাথী প্রকল্পের দৌলতে ফের শীর্ষে বাংলা, অনেক পিছিয়ে মোদি রাজ্য


কয়লা মামলায় অভিষেক এবং রুজিরাকে বারেবারে জিজ্ঞাসাবাদ করতে দিল্লিতে ডেকে পাঠানো হয়। অভিষেক দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন এবং সেইসঙ্গে কোর্টের কাছে আবেদন রাখেন তাঁকে প্রয়োজনে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হোক। এর পেছনে অভিষেকের তরফে যুক্তি ছিল – ১) এই মামলায় তিনি অভিযুক্ত নন২)কলকাতাতে যতবার ডাকা হয়েছে তিনি সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন।  তাঁর স্থায়ী ঠিকানা কলকাতা। অভিষেকের আইনজীবীর এই যুক্তিকে মান্যতা দিয়ে বিচারপতি ইডির আইনজীবীকে দিল্লি ডেকে আনার কারণ জানতে চান।  কারণের উত্তর না দিয়ে সময় চাওয়া হয়েছিল। মঙ্গলবার শুনানিতে স্পষ্ট ভাষায় ইউ ইউ ললিত, রবীন্দ্র ভাট, শুধাংশু ধুলিয়া বেঞ্চ জানিয়ে দেন জিজ্ঞাসাবাদ করলে কলকাতাতেই করতে হবে।




সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিশ্চিতভাবে অভিষেক রুজিরার জয়। এই ঘটনার মধ্যে অনেকেই রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছে। কোর্টের রায়ে সত্যেরই জয় হল।

Related articles

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...