Monday, March 16, 2026

মাথা ধড় থেকে আলাদা! নৃশংস খুন বৃদ্ধি দম্পতি ও নাবালিকা কন্যার

Date:

Share post:

সোমবার বাড়ির ছাদে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে খুন(Murder)হলেন বৃদ্ধ আদিবাসি দম্পতি(Tribal Couple)এবং তাঁর নাবালিকা কন্যা(Minor Daughter)। পুলিশের অনুমান ধারালো কোনও অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয়েছে বাবা মা এবং মেয়েকে।সেই বীভৎসতার বর্ণনা দিতে শিউরে উঠছেন আইনরক্ষকরাও।

ঘটনাটি  ঘটেছে মধ্যপ্রদেশের মন্ডলায় জেলার মোহগাঁও থানার অন্তর্গত একটি গ্রামে। পুলিশ সূত্রের খবর, বৃদ্ধ নর্মদা সিং, তাঁর স্ত্রী সুকারতি বাই এবং তাঁদের নাবালিকা কন্যা কুমারী মহিমা রাতে বাড়ির ছাদে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।সেই সময়  ধারালো কোনও অস্ত্র দিয়ে তাঁদের গলা কেটে হত্যা করে দুষ্কৃতকারীরা।মহিলার মাথা ধড় থেকে পুর বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। খুনের কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ,দেহগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগ: সিবিআই তদন্তের নির্দেশ, পরেশকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ হাইকোর্টের

মৃতের পরিবারে এই নিয়ে ক্ষোভ তীব্রতর। রাজ্যে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়ে গিয়েছে ঘটনাটি নিয়ে।মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের রাজ্য সভার এম পি দিগ্বিজয় সিং রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন।রাজ্যের আদিবাসী মানুষরাই প্রতিহিংসার শিকার হচ্ছে বলেই তাঁর ব্যক্তিগত অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ। তল্লাশি চলছে খুনির।




spot_img

Related articles

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...