Tuesday, May 5, 2026

জলের ড্রামে মৃত মায়ের সৎকার ছেলের! বেনজির কান্ড তামিলনাড়ুতে

Date:

Share post:

মায়ের মৃত্যু(Death)মেনে নিতে পারেননি তাই তাঁকে জলের ড্রামে(Drum)ভরে সিমেন্ট-বালি দিয়ে গেঁথে নিজের কাছে রেখে দিলেন ছেলে।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে (TamilNadu)।বছরখানেক আগে স্ত্রী ছেড়ে চলে যায় পেশায় দর্জি সূরেশের। স্ত্রীর চলে যাওয়ার পরে মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি বলেই ধারণা প্রতিবেশীদের।তারপর থেকেই বৃদ্ধা মায়ের সঙ্গেই থাকতেন সুরেশ।যদিও খুব কমই বাড়ির বাইরে দেখা যেত সুরেশের মাকে। কিন্তু দু’সপ্তাহ ধরে একেবারেই তাঁকে দেখতে পাওয়া যাচ্ছিল না। সেই কারণে সন্দেহ হয় প্রতিবেশীদের। তখন তাঁরা সুরেশের স্ত্রীকে বিষয়টি  জানান এবং সুরেশের দাদাকে খবর দেওয়া হয়।

খবর পেয়েই সুরেশের দাদা ওই বাড়িতে পৌঁছন এবং মাকে দেখতে না পেয়ে ভাইকে জিজ্ঞাসাও করেন। তখন সুরেশ তাঁর দাদাকে বলেন, ‘‘মা তো দু’সপ্তাহ আগেই মারা গিয়েছে! যখন মা বেঁচে ছিল কেউ আসেনি। তাই মারা যাওয়ার পর আমি নিজেই তার সৎকার করেছি।”এর পরের উত্তরের শুনেই কেঁপে ওঠেন সুরেশের দাদা। একটি প্লাস্টিকের ড্রাম দেখান তিনি দাদাকে এবং বলেন, “ওই ড্রামেই মা আছে। নিজের সঙ্গে রাখতে মাকে ওখানেই রেখে দিয়েছি আমি।”

ড্রামের কাছে গিয়ে দেখেন সিমেন্ট-বালি দিয়ে ড্রামের মুখ  সম্পূর্ণ বন্ধ। এরপরই পুলিশে খবর দেওয়া হয় তাঁরা এসে ড্রাম থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের  পর জানা গেছে অসুস্থতার কারণে সপ্তাহ দুয়েক আগে মৃত্যু হয়েছিল শেনবাগামের।

আরও পড়ুন- সম্পর্কে তৃতীয় কাঁটা: পল্লবীর মৃত্যুতে উঠছে সম্পত্তি হাতানোর তত্ত্ব

 

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...