Saturday, April 4, 2026

সাতসকালে বেপরোয়া লরির ধাক্কায় আহত ৫

Date:

Share post:

সাতসকালে খাস কলকাতায় দুর্ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় জখম ৫ পথচারী। ঘটনাটি ঘটেছে কলকাতার রিজেন্ট পার্ক এলাকার আজাদগড়ে। ইতিমধ্যেই লরির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।


আরও পড়ুন:বিনা টিকিটে ট্রেনে উঠে ৭ হাজার টাকা জরিমানা দিয়েছেন মন্ত্রী পরেশ অধিকারী


বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বেপরোয়া গতিতে সুভাষগ্রামের দিক থেকে একটি লরি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি নেতাজী নগর থানা এলাকার একটি জায়গায় এবং রিজেন্ট পার্ক থানা এলাকার অন্তর্গত এই দুই জায়গায় পরপর কয়েকজনকে ধাক্কা মারে। এর জেরে জখম হন ৫ জন পথচারীর। প্রত্যক্ষদর্শীরা আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।




ঘটনার খবর পেতেই কর্তব্যরত ট্রাফিক সার্জেনরা লরিটির পিছু নেয়। এরপর ট্রাম ডিপোর কাছ থেকে লরিটি আটক করা হয়। ইতিমধ্যেই লরির চালক ও খালাসিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। লরিটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...