Friday, April 24, 2026

CBI-এর জিজ্ঞাসাবাদের পর ফের SSKM হাসপাতালে গেলেন অনুব্রত

Date:

Share post:

দফায় দফায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে গেলেন অনুব্রত মণ্ডল(Anubrata mandal)। জানা গিয়েছে, ফের বুকে ব্যথার সমস্যার জন্য এদিন এসএসকেএম হাসপাতালে(SSKM Hospital) জরুরী বিভাগে যান তৃণমূলের(TMC) বীরভূম জেলা সভাপতি। সেখানে কিছু রুটিন চেকআপের পর অনুব্রতকে উডবার্ণ ব্লকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

বৃহস্পতিবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে সকাল ৯ টা ৫০ নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসের ১৬ তলায় সকাল ১০টা ১০ থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, গরু পাচার মামলায় অনুব্রত জন্য ৭ পাতায় ৩৬ টি প্রশ্ন আগে থেকে প্রস্তুত করে রেখেছিলেন সিবিআই আধিকারিকরা। নিজাম প্যালেসের ১৬ তলায় তাঁকে দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ১৫ তলা এনে ফের দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে দিকে রওনা দেন অসুস্থ অনুব্রত।

আরও পড়ুন:পরেশ অধিকারীকে ৩টের মধ্যে সিবিআই দফতরে হাজিরার  নির্দেশ

উল্লেখ্য, গরু পাচার মামলায় এর আগে মোট ছয়বার জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তবে প্রতিবারই অসুস্থতাসহ বিভিন্ন কারণে হাজিরা এড়িয়ে যান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। মাঝে দীর্ঘদিন এসএসকেএমের উডবার্ণ ওয়ার্ডেও ভর্তি হন তিনি। সব শেষে গত বুধবার আইনজীবীর মাধ্যমে ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন বীরভূমের এই তৃণমূল নেতা।




Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...