Monday, April 6, 2026

আকাশ-বাতাসে ভাসছে বালি, ঝড়ে বিপর্যস্ত আরব, হাসপাতালে কয়েক হাজার মানুষ

Date:

Share post:

ভয়াবহ বালিঝড়ে (Sand Strom)বিপর্যস্ত আরব। এক হাত দূরের জিনিসও অস্পষ্ট। আকাশ বাতাসে ভাসমান বালি। সেই ভীষণ ধুলোর ঝড়ে আক্রান্ত সৌদি আরবের রাজধানী রিয়াধের(Riyadh)কয়েক হাজার মানুষ। বুধবার অসুস্থ অবস্থায় শ্বাসকষ্ট(Breathing Trouble)নিয়ে হাসপাতালে ভর্তি হন অন্তত ১২৮৫ জন। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ।


আজ রিয়াধ কিছুটা সচল হলেও পরিস্থিতি স্বাভাবিক নয়। কয়েকশো মিটার দূর থেকেও গগনচুম্বি বাড়িগুলো খালি চোখে দেখা যাচ্ছে না। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। ওই দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব থেকে এই বালির ঝড় ক্রমে ধেয়ে এসেছে পশ্চিমের দিকে। আশঙ্কা করা হচ্ছে হয়তো পুরু ধূসর বালিরস্তরে ঢেকে যাবে মক্কা, মদিনাকেও।

এপ্রিল থেকে অন্তত আটটি বালিঝড় হয়েছে ইরাকে। বিশেষজ্ঞেরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান ভূমিক্ষয়, প্রবল খরা, কম বৃষ্টিপাত,নদীর জলস্তর কমে যাওয়া এই পরিস্থিতির জন্য দায়ী। বাগদাদে শেষ বালির ঝড়ে সোমবার শ্বাসকষ্ট নিয়ে অন্তত ৪ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি হয়। স্কুল-কলেজ-অফিস, বিমানবন্দর বন্ধ করে দিতে হয়। ইরানেও একই পরিস্থিতি। গত কাল তারা ঘোষণা করেছে, খারাপ আবহাওয়ার জন্য সরকারি কার্যালয় বন্ধ রাখতে হচ্ছে। স্কুলগুলিও বন্ধ করা হয়েছে। তেহরান, কুয়েত সর্বত্র একই ছবি। আজ থেকে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...