Monday, May 18, 2026

বিমানবন্দর থেকে সরাসরি নিজাম প্যালেসে পরেশ, শুরু জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

আদালতের নির্দেশ মেনে কলকাতা বিমানবন্দরে নামতেই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে নিয়ে নিজাম প্যালেসের দিকে রওনা দিল বিধাননগর কমিশনারেট। সিবিআই সূত্রে জানা গিয়েছে মন্ত্রী-কন্যা অঙ্কিতার চাকরিতে নিয়োগ নিয়ে  তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মেয়ের জন্য তিনি কতটা প্রভাব খাটিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন করা হতে পারে তাঁকে।

কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল পরেশচন্দ্র অধিকারীর। কিন্তু  তিনি কোচবিহারে আছেন,  কোচবিহার থেকে কলকাতা এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব নয় বলে আদালতে ই-মেল করেন মন্ত্রীর আইনজীবী। আরো সময় চান তাঁরা। কিন্তু ওই জবাবে আদালত সন্তুষ্ট না হওয়ায় মন্ত্রীর তরফে ফের জানানো হয় যে কলকাতার উদ্দেশে ইতিমধ্যেই রওনা হয়েছেন পরেশ। সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতায় আসবেন। এদিকে আদালতের নির্দেশ অমান্য করায় পরেশ এবং তাঁর মেয়ের নামে এফআইআর দায়ের করে সিবিআই।  যদিও বৃহস্পতিবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পরেশের সঙ্গে মেয়ে অঙ্কিতা আর আসেননি।

 

Related articles

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...