Wednesday, February 4, 2026

SSC: নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব CPIM, বেহালায় সুজন-কৌস্তভদের নেতৃত্বে মিছিল

Date:

Share post:

এসএসসি দুর্নীতি মামলা নিয়ে বুধবারের পরে বৃহস্পতিবারও সরগরম রাজ্য-রাজনীতি। SSC- নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে এদিন সন্ধেয় বেহালায় (Behala) মিছিল করল সিপিআইএম। ‘চোর ধরো জেল ভরো’ স্লোগান দিয়ে বেহালা পশ্চিমের শীলপাড়া থেকে ১৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করে তারা। অংশ নেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, কৌস্তভ চট্টোপাধ্যায়, শমিতা হর চৌধুরী-সহ CPIM-এর নেতা-কর্মীরা।

বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, কে বা কারা কী চুরি করেছে, তা রাজ্যের মানুষ জানেন। তাঁরা চান এ বার সেই সব চোরেদের জেলে ভরা হোক। কৌস্তভ চট্টোপাধ্যায় (Kaustav Chatterjee) বলেন, এটা লজ্জাজনক। বাম জমানায় এই ধরনের ঘটনা ঘটেনি বলে দাবি তাঁর। একই সঙ্গে কৌস্তভ জানান, SCC-র যে তালিকা নিয়ে অভিযোগ, তা অবিলম্বে বাতিল করে মেধা তালিকার ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ করা হোক- এটাই তাঁদের দাবি।

আরও পড়ুন:কলকাতা পুরসভার বিরুদ্ধে দায়ের মামলায় CBI তদন্তের নির্দেশ আদালতের, মেয়র ছিলেন শোভন

 

 

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...