Wednesday, May 13, 2026

জম্মুতে নির্মীয়মান টানেলে ধস, আটক কমপক্ষে ১২ শ্রমিক

Date:

Share post:

জম্মুতে নির্মীয়মান টানেলে আচমকাই ধস নামার ঘটনায় আটকে পড়েন অন্ততপক্ষে ১২ জন শ্রমিক। তাঁদের মধ্যে ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকদের মধ্যে ৫ জন বাঙালি শ্রমিকও রয়েছেন। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম। জোরকদমে চলছে উদ্ধারকাজ।


আরও পড়ুন:দুর্নীতির নয়া অভিযোগে লালুপ্রসাদের বাসভবন সহ একাধিক জায়গায় তল্লাশি CBI-এর


প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুড়ঙ্গের নির্মাণকাজ চলার সময় আচমকাই জম্মুর রামবাণ জেলার মাকেরকোটে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ভেঙে পড়ে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ। সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েন শ্রমিকরা। খবর পেতেই ঘটনাস্থলে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা টিম। শুরু হয় উদ্ধারকাজ। ৪ জনকে উদ্ধার করা গেলেও এখনও আটকে বহু শ্রমিক বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আটকে পড়া শ্রমিকদের কাছে যাতে পর্যাপ্ত অক্সিজেন থাকে, তার ব্যবস্থা করা হচ্ছে। সুড়ঙ্গের ধস বেশ অনেকটা জায়গা জুড়ে নামায় শ্রমিকরা গুরুতর আহত হতে পারেন বলে মনে করা হচ্ছে।




তবে, কীভাবে ওই নির্মীয়মাণ সুড়ঙ্গটি ভেঙে পড়ে, তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর মনে করা করা হচ্ছে সুড়ঙ্গের কাঠামো পোক্ত না হওয়ায় এই বিপত্তি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...