Sunday, May 17, 2026

মোদি সরকারের বর্ষপূর্তি সফল করতে বঙ্গে দায়িত্বে লকেট, ক্ষুুব্ধ ক্ষমতাসীন গোষ্ঠী

Date:

Share post:

মোদি সরকারের(Modi Govt) আট বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি(BJP)। প্রচার কর্মসূচির এই তালিকা থেকে বাদ যাচ্ছে না বাংলাও। এরাজ্যে সফলভাবে এই কর্মসূচি পালনের দায়িত্ব দেওয়া হয়েছে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে(Locket Chatterjee)। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বাংলায় লকেটের এই দায়িত্ব পাওয়াকে মোটেই ভালো চোখে দেখছে না ক্ষমতাসীন শিবির। ফলে প্রচার অভিযানে লকেট আদৌ কতটা সাফল্য পাবেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, লকেটের নেতৃত্বে আগামী ৩০ মে থেকে ১৫ জুন পর্যন্ত এ রাজ্যে সেবা, সুশাসন, সাফল্য, গরিব কল্যাণের উপর বিভিন্ন কর্মসূচি পালন করবে বিজেপি। লকেটকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কর্মসূচির মাধ্যমে দলের পুরনো যে সমস্ত নেতা-কর্মীরা বসে গিয়েছেন তাদেরকে উজ্জীবিত করা ও ফিরিয়ে আনার। তার জেরে উদ্বিগ্ন ক্ষমতাসীন শিবির। প্রসঙ্গত, উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন ও সাফল্যের পর থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লকেটের কদর বেড়েছে। যদিও সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের (BL Santosh) রাজ্য সফরে লকেট সেভাবে পাত্তা পাননি। যা নিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে উষ্মা প্রকাশ করেছিলেন বলেই সূত্রের খবর। এই পরিস্থিতিতে লকেটের মানভঞ্জনে তাঁকে এই দায়িত্ব দিয়েছে দিল্লির নেতৃত্ব। তবে গোল বেধেছে গোষ্ঠীদ্বন্দ্বে।

লকেট অবশ্য এই কর্মসূচি সফলভাবে পালনের যথেষ্ট আশাবাদী। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আপনাদের মনে হতে পারে বঙ্গ বিজেপির অবস্থা ভালো নয়। কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা ২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়েছিলাম। আমাদের কর্মীরা কেউ কাজে রয়েছেন, কেউ নেই। যারা নেই তাঁদের কাজে লাগাতে হবে। অনেকেই পদে নেই বলে দূরে সরে রয়েছেন। তাঁদেরও সুযোগ দেওয়া হবে। যারা বহু বছর ধরে বিজেপিতে রয়েছে তারা পাশে থাকলে সাফল্য আসবেই।”

আরও পড়ুন- আইনস্টাইন ভারতীয়! বেলাগাম চাটুকারিতায় বিপ্লব-তোষণ ত্রিপুরার শিক্ষামন্ত্রীর

Related articles

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...