Saturday, March 14, 2026

Mimi Chakraborty: সাংসদ মিমি চক্রবর্তীর উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

Date:

Share post:

কথা দিয়েছিলেন মানুষের পাশে থাকবেন, যখনই দরকার হবে মানুষ তাঁকে পাশে পাবেন। কথা রাখলেন তৃণমূল (TMC) সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এবার তাঁর উদ্যোগেই পাটুলিতে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির (Health and eye examination camp) এর আয়োজন করা হল।

সুস্থ থাকতে গেলে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে। কিন্তু সব সময় স্থানীয় হাসপাতাল বা ডাক্তারের কাছে নানা কারণে যাওয়া সম্ভব হয় না। এবার পাশে দাঁড়ালেন যাদবপুর (Jadavpur) লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। মূলত তাঁর উদ্যোগে এবং ১১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বরাজ কুমার মন্ডলের(Swaraj Kumar Mondal) সহযোগিতায় আজ অর্থাৎ রবিবার ২২ মে এবং আগামিকাল সোমবার ২৩ মে এই দু’দিনব্যাপী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন।

ঘড়ির কাঁটায় ঠিক সকাল দশটা, শিবিরে উপস্থিত হন সাংসদ মিমি চক্রবর্তী, তাঁর সঙ্গে অনুষ্ঠানের উদ্বোধনে ছিলেন দেবব্রত মজুমদার । সাংসদ অফিসের পাশেই ‘অর্পণ’ নামের একটি বাড়িতেই এই শিবিরের আয়োজন। আজ ও আগামিকাল এই দুদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবিরের যাঁরা যাঁরা আসবেন বিনামূল্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে,  পাশাপাশি চক্ষু পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। ইয়ং ইন্ডিয়ান্স নামক এক এনজিও সংস্থা এই উদ্যোগ নিয়েছে। মঞ্চে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিমি চক্রবর্তী জানান, সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। তাই উদ্যোক্তা ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ দেন তিনি। পাশাপাশি এই শিবির থেকে চক্ষু পরীক্ষার পর প্রয়োজন হলে, মাত্র ১৫ মিনিটের মধ্যে বিনামূল্যে চশমা দেওয়া হবে এমনকি কর্নিয়া বা ছানি অপারেশনের প্রয়োজন হলে দুসপ্তাহের মধ্যে বিনামূল্যে তা করে দেওয়া হবে বলেও এ দিন জানান তৃণমূল সাংসদ।



spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...