Sunday, May 17, 2026

EastBengal: মহারাজের হাত ধরে কাটছে ইনভেস্টর জট? কী বললেন ইস্টবেঙ্গল কর্তা? 

Date:

Share post:

শ্রী সিমেন্টের (Sree Cement) সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছে। শ্রী সিমেন্ট স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতেই ইস্টবেঙ্গলের (EastBengal) নতুন ইনভেস্টর কে? তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা। ইস্টবেঙ্গলে নতুন লগ্নিকারী কে? এই প্রশ্নের উত্তরের জন্য সম্ভবত আর আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। লাল-হলুদে ত্রাতার ভূমিকায় দেখা যেতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। সৌজন্যে সৌরভ গঙ্গোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই ইস্টবেঙ্গল-ম্যান ইউ যোগ নিয়ে জল্পনা চলছে। লাল-হলুদের তরফে সরকারিভাবে এ ব্যাপারে কিছু জানানো না হলেও খবর পুরোপুরি অস্বীকারও করছেন না ক্লাবের শীর্ষকর্তা। বেশ কিছুদিন আগেই লগ্নিকারী সমস্যা দূর করতে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। সিএবি-তে বসে মিটিংও করেন লাল-হলুদের তিন কর্তা। এর পরই সৌরভের মধ্যস্থতায় ম্যান ইউয়ের সঙ্গে কথা শুরু হয় ইস্টবেঙ্গলের। কিন্তু এই বিষয়ে দু’পক্ষই গোপনীয়তা বজায় রেখেছে।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ফোনে বললেন, ‘‘সৌরভ নিজে উদ্যোগ নিয়েছে। আমাদের সঙ্গে ওর আগেই কথা হয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছি আমরা সৌরভের মাধ্যমেই। তবে এর পর কোনও অগ্রগতি হয়েছে কি না, আমার জানা নেই। যদি কিছু অগ্রগতি হয়ে থাকে, সেটা সৌরভই বলতে পারবে। তাছাড়া শুধু ম্যান ইউ নয়, আরও অনেকের সঙ্গেই আমাদের কথা হচ্ছে।’’ তবে লগ্নিকারী, স্পনসর নাকি স্ট্র্যাটেজিক পার্টনার—ইস্টবেঙ্গলে ঠিক কোন ভূমিকায় দেখা যেতে পারে নামী ক্লাব বা সংস্থাকে? তা বলবে সময়।

আরও পড়ুন:Wriddhiman Saha: ভারতীয় দল থেকে আবারও ব্রাত‍্য, প্লে-অফ ম‍্যাচে নামার আগে কী বললেন ঋদ্ধি?

 

 

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...