Saturday, May 16, 2026

জম্মুর নির্মীয়মান টানেলে ধসের জেরে মৃত ২ শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল ধূপগুড়িতে

Date:

Share post:

জম্মুতে নির্মীয়মান টানেলে ধসের জেরে মৃত ৫ শ্রমিকের দেহ মধ্যে দুজনের দেহ ফিরল ধূপগুড়িতে। রবিবার রাতে মৃতদেহগুলি বিমানের পরিবর্তে অ্যাম্বুলেন্সে করে ধূপগুড়ির উদ্দেশে রওনা দেয়। ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম।


আরও পড়ুন:আজ নিজামে যাচ্ছেন না অনুব্রত, জানালেন আইনজীবী



বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের রামবন টানেলে কাজ করার সময় ধস নেমে চাপা পড়েন দশ জন শ্রমিক। আটক শ্রমিকদের মধ্যে ছিলেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গদেয়ারকুঠী গ্রামের তিনিওজন ও মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দু’জন শ্রমিক।মঙ্গলবার সকালে মাগুরমারির দুই যুবক গৌতম রায় ও যাদব রায়ের দেহ গ্রামে এসে পৌঁছয়। রবিবার বিমানে করে ওই পাঁচ শ্রমিকের দেহ নিয়ে আসার কথা ছিল। কিন্তু সময়মতো বিমানবন্দরে পৌঁছতে না পারায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রবিবার রাতেই অ্যাম্বুলেন্সে দেহ রওনা দেয় ধূপগুড়িতে।  বাকি তিন শ্রমিকের দেহ এখনও পৌঁছতে পারেনি। ওই শ্রমিকরা যে সংস্থার জন্য কাজ করতে গিয়েছিলেন, সেই সংস্থার পক্ষ থেকেই অ্যাম্বুলেন্সে করে দেহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে।




বৃহস্পতিবার রামবন টানেলে ধস নামার সময় সেখানে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। ধসের জেরে আটকে পড়েন সকলেই। বিপর্যয় মোকাবিলা টিম সেখানে পৌঁছলেও জীবিত অবস্থায় ফিরে আসেননি তাঁরা। মঙ্গলবার সকালেই মৃত ৫ বাঙালি শ্রমিকদের মধ্যে ২ জনের দেহ গ্রামে পৌঁছয়। স্বভাবতই শোকের ছায়া গোটা গ্রামে।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...