Sunday, May 17, 2026

সফলভাবে কোভিড পরিস্থিতি সামলেছে ভারত: মোদি সাক্ষাতে দরাজ সার্টিফিকেট বাইডেনের

Date:

Share post:

জাপানের মাটিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন(Joe Biden)। আর সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দরাজ সার্টিফিকেট দিলেন জো বাইডেন। চিনের সঙ্গে তুলনা টেনে জানালেন, চিন নয়, সফলভাবে কোভিড পরিস্থিতি সামাল দিয়েছেন ভারত(India)।

পাশাপাশি বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, “ভারত-আমেরিকা সম্পূর্ণ বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য-সহ অন্যান্য ক্ষেত্রে আমাদের দুই দেশের সম্পর্ক রয়েছে। ফলে আমাদের দ্বিপাক্ষিক আরও উন্নত হয়েছে। বিশ্বের অন্যান্য বিষয়েও দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়েছে।” এর পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বাইডেনকে বলেন, “ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুই দেশের মনোভাব একই। ভারত এবং আমেরিকা ছাড়াও সমমনষ্ক দেশগুলির সঙ্গেও এই অঞ্চলে শান্তি স্থাপনের চেষ্টা করি আমরা।”

আরও পড়ুন:দেশজুড়ে প্রাসঙ্গিকতা ফেরাতে কংগ্রেসের “ভারত জোড়ো যাত্রা”, তিনটি কমিটি ঘোষণা সোনিয়ার

এদিকে বৈঠকের পর চিন ও রাশিয়াকে একযোগে আক্রমণ শানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “চিন এবং রাশিয়ার মতো স্বৈরতান্ত্রিক দেশগুলি মনে করে বিশ্বরাজনীতির পরিবর্তিত পরিস্থিতি সামাল দিতে সক্ষম তারা। কারণ তাদের গনতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়না, ফলে কাজ করতে সময় কম লাগে। কিন্তু নরেন্দ্র মোদির সাফল্য বুঝিয়ে দিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতেও সমস্যা সমাধান করা সম্ভব।”




Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...