Sunday, April 26, 2026

অভাবনীয় উদ্যোগ পুলিশের: বন্ধ হয়ে যাওয়া স্কুলে অবৈতনিক কোচিং সেন্টার

Date:

Share post:

সুমন করাতি

পুলিশের (Police)উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া স্কুলে গড়ে উঠলো গরিব(Poor)ছেলেমেয়েদের জন্য কোচিং সেন্টার,নাম হলো “স্পর্শ”(Sparsh)।

বিগত ১২ বছরেরও বেশি সময় ধরে বন্ধ অবস্থায় পড়েছিল ডানকুনি গোবরডাঙ্গা জুনিয়ার হাইস্কুল( dankuni gobordanga junior High school)। এই দীর্ঘ সময় বন্ধ থাকার দরুন সেখানে নানান রকম অসামাজিক কার্যকলাপ হতো বলে এলাকাবাসীর দাবি।এই সংবাদটি ডানকুনি থানার আইসি এর কাছে পৌঁছান মাত্রই দ্রুত ডানকুনি থানার আইসি সম্মানীয় তাপস সিনহা (Tapas Sinha) গ্রামবাসীর সঙ্গে মিটিংয়ে বসেন। তিনি গ্রামবাসীকে প্রস্তাব দেন স্কুলটা নতুন করে চালু করতে হবে।

সেখানেই স্থির হয় সরকারি অনুমোদন না পাওয়া পর্যন্ত এই বিদ্যালয়ে প্রশাসনিক অবৈতনিক কোচিং সেন্টার করা হবে। সমস্ত এলাকার পিছিয়ে পড়া ও অসহায় মানুষের ছেলেমেয়েরা এই অবৈতনিক কোচিং সেন্টারে সে পড়াশোনা করতে পারবে। পাতা,বই সংস্কৃতির প্রশাসন দেবে এইটা গ্রামবাসীর সঙ্গে আলোচনা হওয়ার পর গ্রামবাসী প্রবল উৎসাহ লক্ষ্য করলেন। এরপর ডানকুনি থানার ভারপ্রাপ্ত আইসি তাপস সিনহা যোগাযোগ করেন চন্দননগর কমিশনের কমিশনার সম্মানীয় অর্ণব ঘোষ মহাশয় এর সঙ্গে। দফায় দফায় মিটিং হয় এবং চন্দন নগর কমিশনারেটে পুরো ব্যাপারটা আলোচনা হয়।

এরপরই এই স্কুল নীল সাদা রং করা হয় এবং সমস্ত পুরনো কিছু ফেলে দিয়ে নতুন করে স্কুলটাকে সাজিয়ে তোলে ডানকুনি থানা সহ স্থানীয় মানুষজন। বেশ কিছু গুণী মানুষজন এগিয়ে আসেন ডানকুনি থানার আইসির সঙ্গে এই শুভ কাজের হাল ধরার জন্য। তাঁদের অবদানের জন্য কিন্তু এই বিদ্যালয় কোচিং সেন্টার শুরু করা সম্ভব হয়েছে এমনটাই তাঁর সংক্ষিপ্ত ভাষণে জানিয়েছেন ডানকুনি থানার আইসি।

এরপর গতকাল সন্ধে সাড়ে ছটা নাগাদ ডানকুনি এসে পৌঁছান চন্দননগর কমিশনের কমিশনার অর্ণব ঘোষ এবং প্রথমে রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন।এরপর বন্ধ হয়ে যাওয়া স্কুলে নতুন কোচিং সেন্টারের উদ্বোধন করেন।উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন হুগলি জেলার পূর্ত কর্মাধক্ষ সুবীর মুখার্জি, ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম সহ বিশিষ্ট মানুষরা।পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেন, ‘পুলিশের এটা অভাবনীয় উদ্যোগ,আর স্কুলটি যাতে আবার নতুন করে চালু করা যায় তার জন্য সরকারি বিভিন্ন দফতরে জানানো হয়েছে’।



Related articles

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...