Saturday, May 2, 2026

জননেতা নন, উনি শুধু মেদিনীপুরের নেতা: শুভেন্দুকে একহাত নিলেন দিলীপ

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে রাজ্য বিজেপির(BJP) হাল ততই শোচনীয় হয়ে উঠছে। এহেন পরিস্থিতিতে রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। আলাদা করে শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari) তোপ দেগে তিনি জানালেন, “শুভেন্দু কোনও জননেতা নন, শুধু মেদিনীপুরের নেতা।” দিলীপের নিশানা থেকে বাদ গেলেন না বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) ও সৌমিত্র খাঁ-রা(Soumitra Khan)।

তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে দলের একাংশের তরফে ‘জননেতা’ বলে প্রচার চালানোর যে চেষ্টা চলছে তাকে ফুঁৎকারে উড়িয়ে সংবাদমাধ্যমকে দিলীপ বলেন, জননেতা হলে শুভেন্দু বিরোধী দলনেতা হওয়ার পরও বাংলায় বিজেপি আরও দুর্বল হচ্ছে কেন? মেদিনীপুরে বিরোধী দলনেতার জনপ্রিয়তা থাকলেও অন্য জেলায় সেভাবে নেই। সূত্রের খবর, বিজেপির দিল্লি নেতৃত্বের শুভেন্দু সম্পর্কে যে ভ্রান্ত ইমেজ তৈরি হয়েছে সেটাকে ভেঙে দিতে শুভেন্দুর দায়িত্বপ্রাপ্ত নির্বাচনগুলিতে ভোটের ফলাফলকে হাতিয়ার করেছেন দিলীপ। এবং নাড্ডা শাহদের কাছে এ বিষয়ে তিনি রিপোর্ট করতে চলেছেন বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন:নির্ধারিত সময়ের আগেই নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

শুভেন্দুর পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেও একহাত নিতে ছাড়েননি প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, “সুকান্ত ভাল মানুষ হলেও চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। আমি চোখে চোখ রেখে কথা বলতাম। তাই লোকসভা ভোটে ফল ভাল হয়েছিল। সংগঠনও শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছিল। এখন সংগঠন দিন কে দিন দুর্বল হচ্ছে।” শুধু তাই নয়, অর্জুন সিং-এর মত আরো একাধিক নেতা যে বিজেপি ছাড়তে পারেন এদিন সে ইঙ্গিতও দেন দিলীপ ঘোষ। পাশাপাশি জঙ্গলমহল নিয়ে বিজেপির আরেক সংসদ সৌমিত্র খাঁ যে দাবি করেছেন সেই বক্তব্য বিজেপির সমর্থন করে না বলেও জানান তিনি।

এছাড়াও দিলীপ ঘোষের আক্রমণের নিশানা ছিলেন বিজেপির নেতা অনুপম হাজরাও। তাঁকে রীতিমত কটাক্ষ করে দিলীপ বলেন, “উনি একজন ‘জনভিত্তিহীন’ ও ‘সোশ্যাল মিডিয়া সর্বস্ব’ নেতা। এই ধরনের নেতারা আন্দোলন করেন না। কোনও জনভিত্তি নেই। শুধু সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভাসিয়ে রাখেন।”




Related articles

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...