Sunday, May 17, 2026

Viral News: মানুষ থেকে কুকুর! খরচ ১১ লক্ষ টাকা, ভাবা যায়

Date:

Share post:

মানুষের জীবনে কতই না শখ থাকে, আর সেই শখ পূরণে কত অসাধ্যসাধন করে ফেলেন কত মানুষ। কিন্তু তাই বলে মানুষ থেকে কুকুর (Dog)? তাও আবার ১১ লক্ষেরও বেশি টাকা খরচ করে!

অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এমনটা ঘটেছে বাস্তবে।অগত্যা মানুষ থেকে কুকুরে নিজেকে ‘রূপান্তর’ করেছেন জাপানের এক যুবক, নাম টাকো(Toco)। কুকুরের প্রতি আকর্ষণ অনেকদিনের। তাই মনুষ্য জীবনে অতিষ্ট হয়ে তিনি  সিদ্ধান্ত নেন কুকুর হবেন। যেমন ভাবা তেমন কাজ। ১১ লক্ষ ৬৩ হাজার টাকা খরচ করে সারা জীবনের শখপূরণ করলেন যুবক।

কথায় আছে শখ বড় বালাই! অনেক আগে থেকেই কুকুরের প্রতি টান অনুভব করেন টাকো। সেই অনুযায়ী কুকুরের মতো চলাফেরা শুরু করেন তিনি। এরপর খাওয়াদাওয়ার ক্ষেত্রেও আনেন পরিবর্তন। কুকুরের মতোই নিজের জীবনযাপন চলতে থাকে তাঁর। কিন্তু না সব করেও যেন মনের মতো হচ্ছিল না। আসলে টাকো হতে চেয়েছিলেন কুকুর , কিন্তু সার্জারি (Surgery)বা অন্য কোনও উপায়ে তো আর মানুষ কুকুর হতে পারে না। তাহলে উপায়? এক পোশাক সংস্থার সঙ্গে কথা বলে কুকুরের কস্টিউম (costume)বানান তিনি। যা পরলে হুবহু কুকুরের মতোই দেখতে লাগবে তাঁকে। ব্যস! কেল্লাফতে!

একটা পোশাক বদলে দিল জীবন, মানুষ থেকে হয়ে গেলেন আস্ত কুকুর। আর সেই কস্টিউম পরে দিব্যি খোশ মেজাজে এখন দিনরাত জাপানের(Japan) রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন টাকো। টুইটারেও শেয়ার করেছেন ছবি। ১১ লক্ষ ৬৩ হাজার টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হওয়া জাপানের যুবক টাকো এখন খবরের শিরোনামে।



Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...