Monday, March 16, 2026

মুখে কাপড় গোঁজা, অভিনেত্রী বিদিশার মৃত্যুতে পুলিশের হাতে নতুন সূত্র

Date:

Share post:

মহানগরীর বুকে পর পর অভিনেত্রীর রহস্য মৃত্যু,পল্লবীর (Pallavi Dey) পরে বিদিশা (Bidisha) – কেন বাড়ছে আত্মহত্যার প্রবণতা? শুধুই কি মানসিক অবসাদ। রহস্যের জট খুলতে এবার বিদিশার কললিস্ট (Call list) খতিয়ে দেখছে পুলিশ। বিদিশার বন্ধুরা বলছেন অনুভব বেরার (Anuvab Bera)সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী (Actress)। একাধিক সম্পর্কে জড়িয়ে থাকার অভিযোগ অনুভবের বিরুদ্ধে। তার জেরেই কি মানসিক অবসাদ আর তার থেকেই এত বড় সিদ্ধান্ত? বিদিশার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিন বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাটের তলা থেকে মিলেছে দুটি মোবাইল ফোন। সেই দুটি বাজেয়াপ্ত করা হয়েছে।

৮৮ শতাংশ বৃদ্ধি, ইনফোসিস CEO সলিল পারেখের বেতন হতে চলেছে ৭৯ কোটি টাকা

চলচ্চিত্র জগতের (Entertainment Industry) জন্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। একের পর এক আত্মহত্যার খবর আসছে।পুলিশ সূত্রে জানা যায়, নাগেরবাজার এলাকার বাড়িতে মাস দেড়েক আগে ভাড়া নিয়ে থাকতে আসেন বছর ২১-এর মডেল-অভিনেত্রী বিদিশা। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে,আত্মহত্যা করেছেন বিদিশা (Bidisha De Majumdar)। কিন্তু কী এমন ঘটেছে যার জন্য এভাবে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদিশা? পুলিশের তরফ থেকে জানা যায়, যে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে, ”কেরিয়ার নিয়ে সমস্যায় ছিলাম। মনস্থির রাখতে না পেরে এই পথ বেছে নেওয়া। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” পেশাগত অনিশ্চয়তা, ডিপ্রেশন, নাকি অন্য কোনও টানাপোড়েন, একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে । জানা গিয়েছে, কাজ ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে সমস্যায় ছিলেন বিদিশা। অনুভব বেরা (Anuvab Bera)নামে যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে সমস্যায় ছিলেন অভিনেত্রী। গতকাল দমদমের নাগেরবাজার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিদিশা দে-র দেহ। উদ্ধার হওয়ার পর দেখা যায় তাঁর মুখে কাপড় গোঁজা । এতেই বাড়ছে রহস্য।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও দুই বার আত্মহত্যার চেষ্টা করেছিল মডেল বিদিশা দে মজুমদার (Bidisha De Majumdar)। কিন্তু বান্ধবী এবং সহকর্মীদের চেষ্টায় তাঁকে আটকানো গেছিল। বুধবার ভোর রাত পর্যন্ত বিদিশাকে বোঝানোর চেষ্টা করে তার এক বান্ধবী। কিন্তু শেষরক্ষা হয়নি। তবে মৃত্যুর মাত্র কয়েকঘন্টা আগেও ফেসবুকে (Facebook)অ্যাক্টিভ ছিলেন বিদিশা। পালটে ছিলেন নিজের ফেসবুকের কভার ছবি ও প্রোফাইল পিকচার। তাহলে আচমকা কী ঘটল তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে। মডেলের বান্ধবীরা অনুভব বেরার বিরুদ্ধে অভিযোগ করলেও নাগেরবাজার থানায় বিদিশার পরিবারের তরফে এই নিয়ে কিছু বলা হয় নি।



spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...