Sunday, May 10, 2026

পল্লবী- বিদিশার পর ঝুলন্ত দেহ উদ্ধার অভিনেত্রী মঞ্জুষার

Date:

Share post:

অভিনেত্রী পল্লবী দে, মডেল বিদিশা দে মজুমদারের পর এ বার আরও এক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর (Manjusha Niyogi) ঝুলন্ত দেহ উদ্ধার হল। অভিনেত্রীর পাটুলির (Patuli) বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। জানা গিয়েছে, বিদিশার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন মঞ্জুষা নিয়োগী। বিদিশার মৃত্যুর পরেই হতাশায় ভুগছিলেন মঞ্জুষা এমনটাই দাবি তাঁর মায়ের।

মঞ্জুষা (Manjusha Niyogi) বহুদিন ধরেই একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন। একই সঙ্গে তিনি থিয়েটারেও অভিনয় করতেন। বিদিশার মৃত্যুর ঠিক দু’দিনের মাথায় তাঁর বন্ধু মঞ্জুষার মৃতদেহ মিলল ঝুলন্ত অবস্থায়। এই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ (Police)।

আরও পড়ুন: কেউ কিনতে চাইছে না, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন বিক্রির সিদ্ধান্ত রদ করল কেন্দ্র

দিন ১৩ আগে গরফায় পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। গত বুধবার মডেল বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয় নাগেরবাজার থেকে। দু’টি ঘটনাতেই মৃ্ত্যুর পিছনে ব্যক্তিগত সম্পর্কের কথা সামনে এসেছে। মঞ্জুষা নিয়োগীর মৃত্যুর পিছনেও তেমন কোনও ঘটনা রয়েছে কি না, তা দেখছে পুলিশ। তবে বাংলা বিনোদন দুনিয়ায় পরপর এতজনের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে।

শ্বশুরবাড়ি খুব ভালো বলে জানাচ্ছেন মঞ্জুষার মা। বিয়ের পরও নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। ছোটপর্দার ধারাবাহিকে ছোট ছোট চরিত্রে অভিনয় করে নিজেকে দর্শকদের পরিচিতি পান মঞ্জুষা। তবে মূলত মডেল হিসেবেই নিজের কেরিয়ারের পথে এগিয়ে চলেছিলেন। কিন্তু হঠাৎই থামল সব।

Related articles

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...