Tuesday, March 17, 2026

Asia Cup Hockey: এশিয়া কাপ হকিতে মধুর প্রতিশোধ ভারতের, জাপানকে ২-১ গোলে হারাল তারা

Date:

Share post:

এশিয়া কাপ হকিতে ( Asia Cup Hockey) গ্রুপ পর্বে জাপানের (Japan) কাছে হারের মধুর প্রতিশোধ নিল ভারতীয় (India) হকি দল। সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে জাপানকে ২-১ গোলে হারাল টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা।

মধুর প্রতিশোধ একেই বলে! গ্রুপ লিগে যে দলের কাছে হেরে এশিয়া কাপ হকি থেকেই ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল। শনিবার সেই জাপানকে ২-১ গোলে হারিয়ে ‘সুপার ফোর’ অভিযান শুরু করল ভারতীয় দল।

গ্রুপের শেষ ম্যাচে আয়োজক ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে বিধ্বস্ত করে সুপার ফোরের টিকিট ছিনিয়ে নিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ভারত। ফলে এদিন বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলেন সর্দার সিংয়ের শিষ্যরা। এই টুর্নামেন্টে অনভিজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। দলে এমন ১২ জন খেলোয়াড় রয়েছেন, যাঁরা এই প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পেয়েছেন। যদিও এদিন জাপানকে হারিয়ে এই তরুণরা নিজেদের যোগ্যতা আরও একবার প্রমাণ করলেন।

তবে এদিনের জয় খুব সহজে আসেনি। ম্যাচের শুরু থেকেই ভারতীয় রক্ষণে চাপ বাড়িয়েছিল জাপান। প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার আদায়ও করে নিয়েছিল। যদিও ভারতীয় খেলোয়াড়রা সতর্ক থাকায় কোনও বিপদ ঘটেনি। ৮ মিনিটে খেলার গতির বিরুদ্ধে চমৎকার ফিল্ড গোল করে ভারতকে এগিয়ে দেন মনজিৎ সিং। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে জাপানের চারজন ডিফেন্ডারকে টপকে ডি বক্সে ঢুকে বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন তিনি। প্রথম কোয়ার্টারে ওই গোলেই এগিয়ে ছিল ভারত। তবে দ্বিতীয় কোয়ার্টার শুরু হওয়ার মিনিট তিনেকের মধ্যেই গোল শোধ করে দেয় জাপান। পেনাল্টি কর্নার থেকে গোল করেন জাপানি ফরোয়ার্ড নেওয়া তাকুমা। হাফ টাইমে ম্যাচের ফল ছিল ১-১।

তবে তৃতীয় কোয়ার্টারে ফের গোল করে এগিয়ে যায় ভারতীয় দল। এবার গোল করেন পবন রাজভর। বাঁ প্রান্ত ধরে উত্তম সিংয়ের দৌড়ে ফালাফালা হয়ে গিয়েছিল জাপানি রক্ষণ। এরপর উত্তমের বাড়ানো পাশ থেকে গোল করতে কোনও ভুল করেননি পবন। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা চালিয়েও হার বাঁচাতে পারেনি জাপান।
এদিকে, সুপার ফোরের অন্য একটি ম্যাচে মালয়েশিয়া ২-২ ড্র করেছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। রবিবার মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্টের বিচারে সুপার ফোরের প্রথম দু’টি দল ফাইনাল খেলবে।

আরও পড়ুন:UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আজ মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...