Monday, April 13, 2026

নেপালের মাঝ আকাশে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল, ২২ জনের মৃত্যুর আশঙ্কা

Date:

Share post:

ঘণ্টা চারেকের মধ্যেই উধাও হয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল। রবিবার সকালে ‘নিখোঁজ’ হয়ে যাওয়া যাত্রীবোঝাই বিমানটি বেপাত্তা হতেই শুরু হয় খোঁজাখুঁজি। বিশেষ হেলিকপ্টারও পাঠানো হয়। এরপরই খোঁজ মিলল বিমানের ধ্বংসাবশেষের।



আরও পড়ুন:নেপালের মাঝ আকাশে বেপাত্তা উড়ান, নিখোঁজ ২২


জমসম যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল বিমানটি। দুপুর নাগাদ মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয় বিমানটির ধ্বংসাবশেষ। বিমানটি চিহ্নিত করা সম্ভব হলেও এখনও উদ্ধারকারী দল পাঠানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে লার্জুঙ্গে নামানো যাচ্ছে না হেলিকপ্টার। সেনাবাহিনীদের অনুমান, বিমানের কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই। হেলিকপ্টারের বদলে পায়ে হেঁটে উদ্ধারকাজে রওনা দিয়েছে উদ্ধারকারী দল।




নেপাল পুলিশ ও সেনা বাহিনী উদ্ধারের কাজে নেমেছে। সেনা সূত্রে খবর, জঙ্গলের মধ্যে ধোঁয়া বেরতে দেখা যায়। সেই দিকেই সন্ধান শুরু করে। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য তেরাই জঙ্গলে উদ্ধারে সমস্যা হচ্ছে।

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...