Sunday, May 17, 2026

Asia Cup Hockey: এশিয়া কাপ হকির সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ভারত

Date:

Share post:

এশিয়া কাপ হকির ( Asia Cup Hockey) সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ভারত (India)। রবিবার এশিয়া কাপ হকির সুপার কাপে মালোয়েশিয়ার (Malaysia) কাছে আটকে গেল ভারতীয় হকি দল। খেলার ফলাফল ৩-৩। ম‍্যাচে এদিন এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খায় ভারতীয় দল।

ম‍্যাচে এদিন প্রথম কোয়ার্টারেই গোল খেয়ে যায় বীরেন্দ্র লাকরারা। ১২ মিনিটে গোল করেন রহিম। ছ’মিনিটে একটি পেনাল্টি কর্নার পায় মালোয়েশিয়া। ভারতের গোলরক্ষক সূরজের দক্ষতায় প্রথমে বাঁচানো গেলেও, রাজি রহিমের ড্র্যাগ ফ্লিক আটকানো যায়নি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ফের গোল করে মালোয়েশিয়া। এবারও পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে দেন রহিম। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পাল্টা আঘাত হানে ভারতীয় দল। দিনের প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল তুলে নেয় তারা। নীলম সঞ্জীবের ড্র্যাগ ফ্লিক আটকে দিয়েছিলেন মালয়েশিয়া গোলরক্ষক। তবে ফিরতি বলে গোল করেন বিষ্ণুকান্ত সিং। ৫৪ মিনিটের মাথায় ম্যাচে সমতায় ফেরে ভারত। ভারতের হয়ে গোল করেন সুনীল। পরের মিনিটেই এগিয়ে যায় ভারত। এবার গোল করেন নীলম সঞ্জিব। কিন্তু ম্যাচ শেষের তিন মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে ফের সমতা ফেরায় মালোয়েশিয়া।

আরও পড়ুন:IPL: ফাইনালে চমক, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল আইপিএল

 

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...