Wednesday, June 24, 2026

IPL: ফাইনালে চমক, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল আইপিএল

Date:

Share post:

অনন্য নজির গড়ল দেশের সব থেকে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল (IPL)। রবিবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ( Guinness World Record) নাম লেখাল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল আইপিএল।

রবিবার আইপিএল ফাইনালে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়‍্যালস। সেই ম‍্যাচের আগে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দর্শক ভরতি জমকালো সেই অনুষ্ঠানের মঞ্চ মেতে ওঠে বলিউড সুপারস্টার রণবীর সিং, বিশ্বখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান-সহ একঝাঁক তারকার পারফরম্যান্সে। তবে তার আগে এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকলেন দর্শকরা। রণবীরদের পারফরম্যান্সের আগে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী মাইক হাতে ঘোষণা করেন, গিনেস বুকে নাম লেখাতে চলেছে এবারের আইপিএল। আর সেটা হল কীভাবে? আসলে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি তৈরি করে সাজিয়ে দেওয়া হয়েছিল এই স্টেডিয়ামে। যা ৬৬ মিটার লম্বা এবং ৪২ মিটার চওড়া জার্সিটি। জার্সিটিতে রয়েছে বিরাট করে আঁকা আইপিএল ১৫। সেই সঙ্গে রয়েছে ১০টি দলের লোগো। এই জার্সি তৈরি করেই তাক লাগিয়ে দিয়েছে আয়োজকরা। আর এই অভিনব প্রয়াসেরই জন‍্য পুরস্কার পেল আইপিএল। গিনেস বুকের প্রতিনিধির তরফে এদিন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বোর্ড সচিব জয় শাহের হাতে তুলে দেওয়া হয় এই সার্টিফিকেট।

আরও পড়ুন:EastBengal: নতুন ইনভেস্টোর ইমামিকে শুধু ফুটবল স্বত্বই দেবে ইস্টবেঙ্গল

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...