Saturday, March 14, 2026

অভিষেকের মন্তব্যে কলঙ্কিত নয় বিচারব্যবস্থা, মামলা খারিজ করে জানাল হাইকোর্ট 

Date:

Share post:

অভিষেকের মন্তব্যে কলঙ্কিত নয় বিচারব্যবস্থা: মামলা খারিজ করে জানাল হাইকোর্ট

 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (TMC)অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ। অভিষেকের মন্তব্য নিয়ে এই মূহুর্তে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের প্রয়োজন নেই। অভিষেকের মন্তব্যে বিচারব্যবস্থা কলঙ্কিত হয়েছে বলে মনে করে না আদালত। সেই কারণেই এই মামলা খারিজ করেছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ।

 

‘বিচারব্যবস্থায় দু’একজন তল্পিবাহকের কাজ করছেন’, হলদিয়ার সভা থেকে এই মন্তব্য করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর জেরে তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সোমবার, আদালতের কাছে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানান আইনজীবী কৌস্তভ বাগচী। মামলা দাখিল করে। এদিন দুপুর ২টোর পর মামলার শুনানি হয়। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের শুনানিতে

 

আদালত বলে, বিচারব্যবস্থা যথেষ্ট মজবুত। অভিষেকের মন্তব্যে বিচারব্যবস্থা কলঙ্কিত হয়নি বলে মন্তব্য করে বিচারপতি।

 

হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন, “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় এক দু’জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। তারা ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। আদালত নিরাপত্তা দিতে পারে। অধিকার আছে। কিন্তু খুনের মামলায় স্থগিতাদেশ?” এই মন্তব্য নিয়ে বিরোধীরা জলঘোলা করার চেষ্টা করলেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এই বিষয় নিয়ে চর্চার প্রয়োজন নেই।

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...