Tuesday, May 19, 2026

২০২৪-এ বাংলায় বিজেপির ‘নো এন্ট্রি’: পুরুলিয়ার কর্মিসভায় থেকে কেন্দ্র-বিজেপিকে তোপ মমতার

Date:

Share post:

পুরুলিয়ার কর্মিসভা থেকে ২০২৪-এর সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, পুরুলিয়ায় (Purilia) কর্মিসভা থেকে তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে নেত্রী বার্তা দেন ২০২৪-এ বাংলায় বিজেপির ‘নো এন্ট্রি’ (No Entry)।

লোকসভা ও পরে বিধানসভা নির্বাচনে পুরুলিয়ায় ভালো ফল হয়নি তৃণমূলের। সেই কথা মেনে নিয়ে মমতা বলেন, “আমাদের নিশ্চয় কিছু ভুল ছিল যার জন্য আপনারা লোকসভা ও বিধানসভা বিজেপিকে ভোট দিয়েছেন“। এরপরেই জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে মমতা বলেন, বিজেপির সাংসদ-বিধায়করা জেতার পরে উধাও। “তোমার দেখা নাই রে… তোমার দেখা নাই“। তবে, কন্যাশ্রী থেকে সবুজশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন ভাতা দিচ্ছে রাজ্যের তৃণমূল সরকার-মনে করিয়ে দেন মমতা।

মুখ্যমন্ত্রী নিতে কুড়মালি ভাষায় কবিতা লিখেছেন। সভায় স্থানীয় ভাষায় কথাও বলেন মমতা। জানান, তৃণমূল সরকারের আমলেই অলচিকিতে লেখাপড়ার ব্যবস্থা হয়েছে বাংলায়।

এর পরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে না মোদি সরকার। “আমাদের এখান থেকে সব ট্যাক্স নিয়ে যায় দিল্লির বিজেপি সরকার, আমাদের দেয় মাত্র ৪০ শতাংশ।“ এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে একটি ভোটও না দেওয়ার বার্তা দেন। তৃণমূল নেত্রী। বলেন, “২০২৪-এ বাংলায় বিজেপির ‘নো এন্ট্রি’।“ একই সঙ্গে তিনি বলেন, বিজেপি-সিপিএম-কংগ্রেস আর একটি ভোটও নয়। কেন্দ্রীয় এজেন্সি নিয়েও সরব হন মমতা। প্রশ্ন তোলেন, গরু পাচারের কজন BSF কর্মী গ্রেফতার হয়েছে? অতীতের ভুল শুধরে নিয়ে দলীয় কর্মীদের উন্নয়নের পথে হাঁটার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন:সিধু মুসেওয়ালা খুনের নেপথ্যে মূল অভিযুক্ত গোল্ডি ব্রার, লরেন্স বিষ্ণোই কে ?

 

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...