Tuesday, May 19, 2026

সোনার খনিতে ধুন্ধুমার, গণহত্যার অভিযোগ নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে

Date:

Share post:

সোনার খনিতে ( gold mine)মারাত্মক কান্ড, মৃত ১০০জন শ্রমিক। লোভের কারণে মৃত্যু ? ভাগবাটোয়ারা নিয়ে হাতাহাতি নাকি অন্য কিছু? চাদের স্বর্ণখনিতে (gold mine in Chad) ভয়াবহ সংঘর্ষের(clash) জেরে উঠছে নানা প্রশ্ন।

গত ২৩ মে লিবিয়া(Libia) সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে ঘটনার সূত্রপাত হয়। জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম জানান, দুই ব্যক্তির মধ্যে সামান্য তর্কাতর্কি থেকেই ভয়াবহ সংঘর্ষ শুরু হয় বলে জানা যায়।  এখনও পর্যন্ত প্রায় ১০০জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ৪০জন। রাজধানী এনজামেনা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে মধ্য সাহারার তিবেস্তি পর্বতমালা এলাকার ঘটনা। এই এলাকায় কার্যত আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে বিশাল সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আপাতত বন্ধ রয়েছে সোনার খনির কাজ।

অন্যদিকে আবার , এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি করা এবং খুন করার অভিযোগ উঠছে। সোমবার, এই অঞ্চলের এক বিদ্রোহী গোষ্ঠী, মিলিটারি কমান্ড রেসকিউ কাউন্সিল (military command rescue council) এক বিবৃতিতে সেখানকার নিরাপত্তা বাহিনীর দিকে আঙুল তোলা হয়েছে।বিদ্রোহী গোষ্ঠীর দাবি নির্বিচারে “গণহত্যা” চালিয়েছে বলে অভিযোগ।



Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...