Sunday, May 17, 2026

আকস্মিক: প্রয়াত বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে

Date:

Share post:

নজরুল মঞ্চে অনুষ্ঠানের শেষেই প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথের। সংগীত জগতে তিনি কে কে (K K) বলেই পরিচিত। দুদিনের অনুষ্ঠানের জন্য কলকাতায় এসেছিলেন কেকে। মঙ্গলবার, সন্ধেয় উল্টোডাঙার গুরুদাস কলেজের অনুষ্ঠান চলছিল নজরুল মঞ্চে (Najrul Manch)। অনুষ্ঠান শেষে তিনি হোটেলে ঢুকেই সিঁড়িতে পড়ে যান। তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় CMRI হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

মঞ্চ ছিল কেকের প্রাণ। বরাবরই মঞ্চের অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে দিতেন তিনি। প্রাণচঞ্চল, সদা হাস্যময় কেকে বিদায় নিলেন কার্যত মঞ্চ থেকেই। এদিন সন্ধে নজরুল মঞ্চে চুটিয়ে অনুষ্ঠান করেছেন তিনি। হোটেলে ঢুকে সিঁড়িতেই অজ্ঞান হয়ে যান বলে খবর নিয়ে যাওয়া হয় সিএমআরআই হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করের চিকিৎসকরা।

তার এই অকাল আকস্মিক প্রয়াণে মেনে নিতে পারছেন না সঙ্গীতপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে কয়েক ঘণ্টা আগেই তাঁর অনুষ্ঠানের ভিডিও। সেখানেও কোনও অস্বাভাবিকতা নেই তাঁর আচরণে। রীতিমতো মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা তরুণ প্রজন্মের সঙ্গে হাত মিলিয়ে গান গেয়েছেন কেকে। তখন কেউ ভাবতেও পারেননি কয়েক ঘণ্টার মধ্যেই এই মানুষটা সবাইকে ছেড়ে চলে যাবেন। এটাই হবে কে কে-এর জীবনের শেষ শো। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় সংগীত জগত।

আরও পড়ুন- Indian Railways: ৫ বছর লড়ে প্রাপ্য ৩৫ টাকা রেলের থেকে আদায় যাত্রীর

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...