Sunday, May 17, 2026

পরপর তিনবার ‘এ’ গ্রেড, নজিরবিহীন সাফল্য লেডি ব্রেবোর্ন কলেজের

Date:

Share post:

একবার বা দুবার নয় এই নিয়ে পরপর তিনবার লেডি ব্রেবোর্ন কলেজের (Lady Brabourne College) মাথায় উঠল মুকুট।ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (‌‌NAAC)-এর মূল্যায়নে ‘‌এ’‌ গ্রেড পেল লেডি ব্রেবোর্ন কলেজ(Lady Brabourne College)। উচ্ছ্বসিত কলেজের অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে অধ্যক্ষ স্বয়ং। তিনি বলছেন এই কৃতিত্ব কলেজের সবার। সকলের  সহযোগিতার ফলেই বারবার সাফল্য পায় কলেজ (College)।

রাজ্যের বুকে ঘটনা সত্যিই নজিরবিহীন। এই প্রথম রাজ্যের কোন সরকারি কলেজ পরপর তিনবার ‘‌এ’‌ গ্রেড পেল।গত সপ্তাহেই ন্যাক-এর সদস্যরা মূল্যায়নের জন্য  কলেজে যান। কলেজের চারপাশ খতিয়ে দেখেন তারা। বিল্ডিং, ক্লাসরুম,লাইব্রেরী, পঠন পাঠনের পরিবেশ, সবকিছুই মুগ্ধ করেছে তাঁদের। ন্যাক-এর সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন বলে জানাচ্ছেন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার। পড়াশুনার পাশাপাশি গবেষণার দিকেও ছাত্র-ছাত্রীদের আগ্রহ দেয় এই কলেজ। বিষয়টি নজর কেড়েছে ন্যাক (NAAC)-এর ।

উল্লেখ্য লেডি ব্রেবোর্ন কলেজে মোট ১১৬ জন শিক্ষক আছেন। যাঁদের মধ্যে ৯৪ জন পিএইচডি ডিগ্রিধারী । গত ৫ বছরে বিভিন্ন জার্নালে ৩৭৪টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। কেন্দ্রের থেকে কলেজ ৮ কোটি ৬০ লক্ষ টাকার অনুদান পেয়েছে। এই কলেজটি ভালোবেসেই প্রাক্তনীরা বারবার এগিয়ে আসেন।গত কয়েক বছরে প্রায় ১০ লক্ষ টাকা কলেজকে দিয়েছেন তাঁরা। সব মিলিয়ে কলেজের সাফল্যে খুশি সবাই।



Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...