Friday, May 15, 2026

চিরঘুমের দেশে কেকে! আজ মুম্বইয়ের ভারসোভার মুক্তিধামে তাঁর শেষকৃত্য

Date:

Share post:

গান স্যালুটের মধ্যে দিয়ে সুরসম্রাট কেকে-কে চিরবিদায় জানিয়েছে বাংলা। তারপরই মুম্বইয়ের উদ্দেশে তাঁর কফিনবন্দী দেহ নিয়ে রওনা হন পরিবারের সদস্যরা। গতকাল রাত ৯টার মধ্যে মুম্বইয়ে পৌঁছয় কেকে’র নিথর দেহ। জনপ্রিয় সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা দেশে।



আরও পড়ুন:গ্যাস-হৃদযন্ত্রজনিত সমস্যায় ভুগতেন কেকে, কলকাতায় পা রেখেই অসুস্থতার কথা জানিয়েছিলেন স্ত্রীকেও


আজ সকাল ১০টা ৩০ থেকে সাড়ে ১২টা অবধি কেকের দেহ শায়িত থাকবে তাঁর মুম্বইয়ের বাড়িতে। মুম্বইয়ের ভারসোভার পার্ক প্লাজা কমপ্লেক্সে থাকতেন কেকে।প্রয়াত শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন তাঁর ভক্ত-অনুরাগীরা। এরপর দুপুর ১টায় মুম্বইয়ের ভারসোভার মুক্তিধাম শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এই শ্মশানেই শেষকৃত্য হয়েছিল কেকে-র মায়ের।




কেকে-র মৃতদেহের পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টে অস্বাভাবিক মৃত্যুর কোনও লক্ষণ নেই। জানা গিয়েছে, মৃত শিল্পীর ফুসফুসে ইডিমা পাওয়া গিয়েছে। পাশাপাশি মস্তিস্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারে হেমারেজ রয়েছে। এছাড়াও প্রাথমিকভাবে কেকে-র মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে ‘মায়োকার্ডিয়াল ইনফারকশন’। তবে এখনও কিছু পরীক্ষা বাকী। সেইসব পরীক্ষার রিপোর্ট না এলে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। কপালে ও থুথনিতে ক্ষত রয়েছে কেকে-র। সেটি পড়ে যাওয়ার কারণেই বলে মনে করা হচ্ছে। কেকে-র ম্যানেরাজও পুলিসকে জানিয়েছিলেন, হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান কেকে। তাতেই তার মাথায় আঘাত লাগে। চিকিৎসকদের ধারনা, পড়ে যাওয়ার জন্য তেমন কোনও ক্ষতি হয়নি কেকে-র।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...