Tuesday, May 19, 2026

বাবাকে চির বিদায় নকুল-তামারার, ফুলে ঢাকা কেকে-কে শেষ আলিঙ্গন স্ত্রীর

Date:

Share post:

বিদায়। স্ত্রী-ছেলে-মেয়ে-অনুরাগী-আত্মীয়পরিজন সকলের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে জীবনের ওপারে চলে গেলেন কে কে। ঘড়ির কাঁটা মিলিয়ে ১টা ৫০ মিনিটে বাবার চিতায় মুখাগ্নি করলেন  ছেলে নকুল। ।  ভারসোভার ‘মুক্তিধাম’ শ্মশানে জ্বলে উঠল শিল্পীর চিতা। চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন পুত্র নকুল এবং কন্যা তামারা।

 

বুধবার রাতেই কেকে-র মরদেহ নিয়ে  কলকাতা থেকে মুম্বই পৌঁছেছিলেন কেকে-র তাঁর পরিবার। বৃহস্পতিবার সকাল থেকেই গায়কের দেহ শায়িত ছিল ভারসোভার পার্ক প্লাজা হলে।  সেখানে কেকে-কে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছিলেন গায়ক হরিহরণ, শ্রেয়া ঘোষাল, অলকা ইয়াগনিক, অনুপ জালোটা, সেলিম মার্চেন্ট, অভিজিৎ এবং বলিউডের সঙ্গীত জগতের অন্য তারকারা।

এদিন দুপুর ১টায়  ফুলে ফুলে ঢাকা গাড়িতে শায়িত হয়ে অন্তিম যাত্রায় রওনা হন বলিউডের অন্যতম তারকা সঙ্গীতশিল্পী কেকে। ভারসোভার পার্ক প্লাজা থেকে ভারসোভার শ্মশানের দূরত্ব পাঁচ মিনিট।  অনুরাগীদের ভিড় এড়িয়ে সেই পথটুকু পার হতে সময় লাগল অনেকটাই। চন্দনকাঠের শয্যায় জীবনের প্রিয়তম সঙ্গীকে শান্তিতে শুয়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী। ছেলে আর মেয়ে এসে কোনোমতে মাকে বুঝিয়ে সরিয়ে নিয়ে গেলেন দূরে। বাবার যাওয়ার সময় হয়ে এলো যে। বিদায় তো জানাতেই হবে…

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...