Saturday, March 14, 2026

নির্মীয়মান বহুতলে শ্রমিকদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের হাতাহাতি, গুরুতর জখম ৪

Date:

Share post:

মদের আসরে বাধা দিতে গিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে শ্রমিকদের বচসার জেরে আহত ৪। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নিউটাউনের একটি নির্মীয়মান বহুতলে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত করছে টেকনো সিটি থানার পুলিশ। ঘটনায় দু’জন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।



আরও পড়ুন:ইডির তলবের পরই করোনা আক্রান্ত সোনিয়া, রয়েছেন আইসোলেশনে


জানা গেছে, বহুদিন ধরেই নির্মীয়মান ওই বহুতলটিতে মদের আসর বসার অভিযোগ আসছিল। বুধবার রাতে নিরাপত্তারক্ষীরা সেখানে কয়েকজন শ্রমিককে হাতেনাতে ধরে ফেলেন। এরপরই বাধা দিতেই শুরু হয় তুমুল অশান্তি।  নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা থেকে হাতাহাতি শুরু হয় শ্রমিকদের। অভিযোগ, এক নিরাপত্তারক্ষীকে রড মেরে তাঁর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।




নিরাপত্তারক্ষীদের অভিযোগ, শ্রমিকরা তাঁদের বন্দুক কেড়ে গুলি চালানোর চেষ্টা করে। পরপর কয়েক রাউন্ড গুলি চলে।

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...