Saturday, May 16, 2026

Lakshman Seth: গৌতম বুদ্ধকে নিয়ে গবেষণা করে ‘ডিলিট’ পেলেন লক্ষ্মণ

Date:

Share post:

লক্ষণ শেঠের মুকুটে নতুন পালক। এবার ডিলিট সম্মানে ভূষিত হলেন পূর্ব মেদিনীপুর জেলার এক কালের দাপুটে নেতা লক্ষ্মণ চন্দ্র শেঠ (Lakshman Chandra Seth)। সাম্যবাদ এবং গৌতম বুদ্ধকে (Goutam Buddha) নিয়ে গবেষণার জন্য এই সম্মান পেয়েছেন সত্তরোর্ধ্ব প্রাক্তন সাংসদ। সুদূর কর্ণাটকের টুমকুর বিশ্ববিদ্যালয় (Tumkur University)থেকে এই ডিলিট সম্মান দেওয়া হল লক্ষ্মণ শেঠকে (Lakshman Seth)।

২০১৯ সালে লক্ষণ চন্দ্র শেঠ কর্ণাটক সরকারের মহিশূর বিশ্ববিদ্যালয় থেকে ‘গান্ধীজির গণতন্ত্র ভাবনা ও বর্তমানে তার প্রাসঙ্গিকতা’ বিষয়ে পিএইচডি (Phd)অর্জন করেন৷ তিনি বলছেন ২০১৪ সালে প্রাক্তন রাজনৈতিক দল সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি ইতিহাস নিয়ে চর্চা শুরু করেন । বলা যায় বাম শাসন শেষ হওয়ার পর কার্যত রাজনৈতিক অবসরেই ছিলেন এই দাপুটে নেতা। এবার ডিলিট সম্মান পেলেন তিনি। গত শনিবার অর্থাৎ ২৮ মে হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (HIT)সত্যেন্দ্রনাথ বোস প্রেক্ষাগৃহে কর্ণাটক সরকারের অধীনস্থ টুমুকুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লক্ষ্মণ শেঠকে এই ডিলিট প্রদান করা হয় ৷ তাঁকে হলদিয়ায় গিয়ে ডিলিট প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এই অনুষ্ঠান উপলক্ষ্যে একটি সেমিনারের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ নির্মল রাজু ৷ এই ঘটনাকে দেশের ইতিহাসে ‘সম্ভবত প্রথম’ বলে দাবি কর্ণাটকের টুমকুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৷ এক কালের দাপুটে নেতা লক্ষ্মণ চন্দ্র শেঠ যে দীর্ঘদিন ধরে যে গবেষণার কাজে যুক্ত ছিলেন সেকথা অনেকেরই অজানা ছিল। ‘ডিলিট’ সম্মানের কথা প্রকাশ্যে আসতে অনেকেই তাঁর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।



Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...