Sunday, May 24, 2026

আর্থিক অনটনের মধ্যেও পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দেবশিখা

Date:

Share post:

বাবা গৃহশিক্ষকতা করেন । মা গৃহবধূ। আর্থিক অবস্থাও তেমন ভালো নয়। পূর্ব মেদিনীপুরের এমনই এক প্রত্যন্ত গ্রামের অতি সাধারণ পরিবারের ছাত্রী দেবশিখা প্রধান। তবে পড়াশুনোর অদম্য জেদ ও অধ্যাবসায় চালিয়ে  মাধ্যমিকে তৃতীয় স্থান দখল করেছে সে। তাঁর এই রেজাল্টে খুশি দেবশিখার পরিবার থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই।



আরও পড়ুন: ফিজিক্সই ফেভারিট, কলকাতার প্রথম এবং রাজ্যে চুতর্থ স্থানাধিকারি শ্রুতর্ষির


পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে কয়েক কিলোমিটার দূরে ওড়িশা সীমান্তের কাছে প্রত্যন্ত গ্রাম চোরপালিয়া৷। সেখানে শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠের ছাত্রী দেবশিখা। বাবা গৃহশিক্ষকতা করলেও কাকুর কাছেই পড়ে দেবশিখা। এ ছাড়়া মাধ্যমিকের জন্য একজন শিক্ষিকার কাছে ফিজিক্স পড়ত সে। আর্থিক অনটনের জন্য অন্য কোনও শিক্ষক ছিল না তাঁর। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সাহায্য নিত সে। মাধ্যমিকে দেবশিখা ৬৯১ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে ।


ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে দেবশিখা। জেলায় প্রথম হওয়ার খবর জানতে পেরে তিনি জানান,  ‘খুব অন্যরকম অনুভূতি হচ্ছে৷ ভবিষ্যতে নিট-এ বসার ইচ্ছে রয়েছে, তার পর মেডিক্যাল নিয়ে পড়াশোনার পরিকল্পনা রয়েছে৷’


পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে দেবশিখা। আর্থিক অনটনের মধ্যেও মেয়ের অপ্রত্যাশিত রেজাল্টে উচ্ছ্বসিত দেবশিখার বাবা উৎপল প্রধান।তিনি জানান, ‘আমার স্বপ্ন ছিল৷ আমার আর্থিক অবস্থা ভাল নয়৷ গৃহশিক্ষকতা করে সংসার চালাই৷ মেয়ে ভাল রেজাল্ট করে ডাক্তারি পড়তে পারলে আমার স্বপ্নপূরণ হবে৷’ মায়ের এই রেজাল্টে উচ্ছ্বসিত দেবশিখার মা। জানান, ‘আমি ভাবিনি যে ও তৃতীয় হবে৷’

Related articles

ফলতার ফলাফল: বাংলায় বিজেপিকে রুখতে একমাত্র বিকল্প তৃণমূল! CPIM- কে কটাক্ষ কুণালের 

ভোট-ময়দান থেকে প্রচারের শেষ লগ্নে পিছু হটেছিলেন খোদ তৃণমূল প্রার্থী। আর রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলপ্রকাশ হতেই...

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...

মমতার নির্দেশে জেলায় জেলায় প্রতিবাদে পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

বিরোধী দল হিসেবে কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের (TMC Female Worker) বিভিন্ন শাখা-সংগঠনের বৈঠক চলছে দফায় দফায়। রবিবার দলনেত্রী...

পরাজয়ের নৈতিক দায় গ্রহণ: পদ ছাড়ার চিঠি কাকলির

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরে দলের একাধিক নেতা নেত্রীকে দল ছাড়তে দেখা গিয়েছে। তবে সাংসদ পদমার্যাদার কোনও...