Saturday, March 14, 2026

KK-র ধমণীতে ৮০ শতাংশ ব্লকেজ: বুকে ব্যথা দীর্ঘদিনের জানিয়েছেন স্ত্রী, সকাল থেকে অসুস্থ, মত ম্যানেজারের

Date:

Share post:

KK-র মর্মান্তিক মৃত্যুর কারণ ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী হার্ট অ্যাটাক। তবে, জনপ্রিয় এই গায়কের হৃদযন্ত্রের সমস্যা দীর্ঘদিনের। তাঁর ময়নাতদন্তের রিপোর্ট দেখে চিকিৎসকরা জানান, বাঁদিকের ধমণীতে ৮০ শতাংশ ব্লকেজ ছিল। KK-র স্ত্রী জ্যোতিও (Jyoti) জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বুক ব্যথার কথা বলেছিলেন তিনি। আর এবার এই কথার সমর্থনে মন্তব্য করলেন KK-র ম্যানেজার রীতেশ ভাট (Ritesh Bhat)। তিনি বলেন, শো-র দিন সকাল থেকে বেশ দুর্বল ছিলেন তিনি। শরীরে কিছু সমস্যার কথাও ঘনিষ্ঠ মহলে জানান KK। অনুষ্ঠানের মাত্র কয়েকঘন্টা হাতে থাকতেই হাতে ও কাঁধে ব্যাথাও অনুভব করেন তিনি।


চিকিৎসকরা জানান, অন্যান্য ধমনীতেও ব্লকেজ ধরা পড়েছে KK-র। শো চলাকালীন স্টেজের মধ্যেই গরমে গানের সঙ্গে নাচছিলেন তিনি। ফলে অত্যাধিক উত্তেজনা তৈরি হয়। দেহে রক্তপ্রবাহ বন্ধ হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিল্পীর। অনেক বিশেষজ্ঞর মতে, সেই সময় সিপিআর  শিল্পীকে বাঁচানো যেত। সেই সময় হোটেলে না নিয়ে গিয়ে যদি সেই সময় KK-কে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে, হয়ত এড়ানো যেত এত দুর্ঘটনা।



spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...