Wednesday, March 18, 2026

KK-এর অনুষ্ঠানে কোনও অস্বাভাবিকতা ছিল না: বিনীত গোয়েল, ভবিষ্যতে ফেস্টের জন্য জারি নির্দেশিকা

Date:

Share post:

নজরুল মঞ্চে সেদিন KK-এর অনুষ্ঠানে কোনও অস্বাভাবিকতা ছিল না। তবে, মাত্রাতিরক্ত ভিড় ছিল। শুক্রবার, সাংবাদিক বৈঠক করে একথা জানান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Police Commissioner Vinit Goyel)। এসিও ঠিকঠাক কাজ করছিল বলে জানান তিনি।

বিনীত গোয়েল জানান, আড়াই হাজারের বেশি দর্শক চলে গিয়েছিলেন। ভিড় হঠাতে অগ্নি নির্বাপকের ব্যবহার করা হয়েছে। তবে, সেটা যেখানে হয়েছিল, সেটা স্টেজ থেকে অনেকটাই দূরে ছিল। বিনীত গোয়েল জানান, বিষয়টি খতিয়ে দেখতে তাঁরা অনুষ্ঠানের দিনের ভিডিও ফুটেজ দেখেন। সেখানে কেকে-র আচরণে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি।

আগামী দিনে বিধি মানলে তবেই কলেজ ফেস্টের অনুমতি দেওয়া হবে। পুলিশকে আগে থেকে অনুষ্ঠানের বিষয়ে জানাতে হবে। মাত্রাতিরিক্ত ভিড়ের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে নজর রাখা হবে। অনুষ্ঠানস্থলে রাখা হবে অ্যাম্বুল্যান্স- কড়া নির্দেশিকা জারি লালবাজারের।

আরও পড়ুন- বিমানবন্দর এবং উড়ানে মাস্ক পরা বাধ্যতামূলক, নির্দেশ দিল্লি হাইকোর্টের

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...