Sunday, May 17, 2026

Rafael Nadal: ফরাসি ওপেনের ফাইনালে নাদাল, গুরুতর চোট পেয়ে সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন জেরেভ

Date:

Share post:

ফরাসি ওপেনের (French Open) ফাইনালে রাফায়েল নাদাল (Rafael Nadal)। শুক্রবার চোট পেয়ে সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন আলেকজান্ডার জেরেভ (Alexander Zverev)।

তিন ঘণ্টার বেশি খেলার পর গোড়ালিতে চোটের কারনে হুইলচেয়ারে বসে কোর্ট ছাড়তে হল জেরেভকে। সেই সময় ৭-৬ (১০/৮), ৬-৬ স্কোরে পিছিয়ে ছিলেন জেরেভ। চিকিৎসকদের সাহায্যে কোর্টের বাইরে যাওয়ার কয়েক মিনিট পরে ক্রাচে ভোর দিয়ে কোর্টে ফিরে আসেন জেরেভ। কোর্টে ফিরে এসে ম্যাচ থেকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

ম‍্যাচে এদিন প্রথম সেট গড়িয়েছিল টাইব্রেকারে। ৭-৬ গেমে জেতেন নাদাল। দ্বিতীয় সেটও গড়ায় টাইব্রেকারে। সেটের ফল যখন ৬-৬, তখনই চোট পান জেরেভ। কোর্টে শুয়ে পড়েন তিনি। সরকারি ভাবে তখনও কিছু জানা না গেলেও আশঙ্কা করা হচ্ছিল যে চোট গুরুতর। শেষমেশ আশঙ্কাই সত‍্যি হয়। সেমিফাইনালের মাঝপথ থেকে বেরিয়ে যান জেরেভ। ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে যান নাদাল।

আরও পড়ুন:DHFC: দল নিয়ে অনুশীলনে নেমে পড়লেন কিবু

 

 

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...