Sunday, June 7, 2026

মাত্র ৩৫ শতাংশ নম্বরেই বিজ্ঞান, বাড়ল একাদশের সিট: নির্দেশিকা জারি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

Date:

Share post:

মাধ্যমিকের ফল ( madhyamik result) ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।এবারও জেলায় উল্লেখযোগ্য ভাল ফল হয়েছে।কিন্তু এখন পড়াশোনা কোন বিভাগে এগোবে, তাই নিয়ে রীতিমতো চিন্তিত পড়ুয়ারা, চিন্তায় রয়েছেন অভিভাবকরাও। একাদশে ভর্তি নিয়ে যখন চিন্তাভাবনা করছেন সবাই, সেই সময় এ বার নতুন করে একটি নির্দেশিকা জারি করা হল রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ( westbengal council of higher secondary education) পক্ষ থেকে।

সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পড়ুয়া যদি বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, তা হলে মাধ্যমিকে সেই বিষয়ে কত পেতে হবে তাকে।এবার থেকে ৩৫ শতাংশ নম্বর পেলেই বিজ্ঞানের (science) বিষয় নিয়ে পড়তে পারবেন পড়ুয়ারা। কাউন্সিলের পক্ষ থেকে যে নোটিশ জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, কেউ যদি উচ্চমাধ্যমিক স্তরে অঙ্ক (mathematics) নিয়ে পড়াশোনা করতে চায়, তা হলে তাকে মাধ্যমিক স্তরের অঙ্কে ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়া যদি কেউ জীববিদ্যা বিষয়ে পড়াশোনা করতে চায়, তা হলে মাধ্যমিক স্তরের জীবন বিজ্ঞানে তাকে পেতে হবে ৩৫ শতাংশ। পদার্থবিদ্যা (physics) ও রসায়নে (chemistry) যদি কেউ উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করতে চায়, তা হলে মাধ্যমিক স্তরে তাকে ভৌত বিজ্ঞানে পেতে হবে ৩৫ শতাংশ নম্বর। মাধ্যমিকে ভুগোলে ৩৫ শতাংশ নম্বর পেলে তবেই উচ্চমাধ্যমিকে ভুগোল (geography) নেওয়া যাবে আর অঙ্কে ৩৫ শতাংশ নম্বর থাকলে নেওয়া যাবে কম্পিউটার সায়েন্স।

এরই পাশাপাশি, একাদশ শ্রেণিতে ভর্তির (admission) জন্য বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। প্রতিটি স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বাড়ানো হয়েছে আসন সংখ্যা। সর্বাধিক এক একটি স্কুলে একাদশ শ্রেণিতে ৪০০ জন ছাত্রছাত্রী ভর্তি করানো যাবে। আগে সেই সংখ্যা ছিল ২৭৫ জন। এর ফলে একাদশ শ্রেণিতে ভর্তির সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।




Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...